নিশাত কসমেটিক্স বিপণন প্রসারের যে হাতিয়াটি গ্রহণ করে সফলতা পেয়েছে তা উল্লেখপূর্ব এর যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: নিশাত কসমেটিক্স বিপনণ প্রসারের বিক্রয়-প্রসার হাতিয়াটি গ্রহণ করে সফলতা পেয়েছে। পন্যের ভিতরে বৃদ্ধির জন্য উক্ত হাতিয়ার ব্যবহারের সিদ্ধান্তটি যৌক্তিক। প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বল্প সময়ে বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে অনিয়মিতভাবে যেসব প্রণোদনমূলক কার্যক্রম গ্রহণ করা হয় তাকে বিক্রয় প্রসার বলে। বিক্রয় প্রসার একটি স্বল্পকালীন প্রমোশন কৌশল জাগ্রত বিক্রয় বৃদ্ধিতে সহায়তা করে। উদ্দীপকের নিশাত কসমেটিক্স নতুন একটি রং ফর্সাকারী ক্রিম বাজারে প্রবেশ করায়।পণ্যের ব্যাপক প্রচারের জন্য প্রতিষ্ঠানটি কর্তৃপক্ষ বিজ্ঞাপন প্রদান করলেও পণ্যের বিক্রির সন্তোষজনক নয়। তাই কর্তৃপক্ষ নগদ ১০% ছাড়, পাঁচটি কিনে একটি ফ্রি এবং ১ হাজার টাকার পণ্য কিনে একটি আকর্ষণীয় মগ ফ্রি প্রদান করেন। এতে খুব অল্প সময়ের মধ্যে পণ্যের বিক্রয় বেড়ে যায়। স্বল্প সময় বিক্রয় বৃদ্ধির জন্য বিক্রয় প্রসার একটি অন্যতম হাতিয়ার। ভোক্তা কেন্দ্রিক মূল্য ছাড়, প্রিমিয়াম, কুপন ইত্যাদির মাধ্যমে বিক্রি না হওয়া পণ্যকে খুব সহজেই বিক্রয় করা যায়। সেই সাথে বিভিন্ন উপহারের প্রতি আকৃষ্ট হয়েও ক্রেতাগণ পণ্য ক্রয় আগ্রহ প্রকাশ করেন। তাই বলা যায়, নিশাত কসমেটিক্স বিপনন প্রসারের বিক্রয় প্রসার হাতিয়ারটি ব্যবহার করে সফল হয়েছেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
নিশাত কসমেটিক্স বিপণন প্রসারের যে হাতিয়াটি গ্রহণ করে সফলতা পেয়েছে…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর