উদ্ভুত সমস্যার পরিপ্রেক্ষিতে বিনয়শীলের গৃহীত চিন্তা ভাবনা কতটা যৌক্তক? উদ্দীপকের আলোকে তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্ভূত সমস্যা সমাধানে বিনয়শীলের গৃহীত সিদ্ধান্তটি হচ্ছে গুদামজাতকরণ যা যৌক্তিক। উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময় পর্যন্ত সঠিক অবস্থায় পণ্য সংরক্ষণ করার প্রক্রিয়াকে গুদামজাতকরণ বলে। গুদামজাত পণ্যের সময় গত উপযোগ সৃষ্টির মাধ্যমে একসময় উৎপাদিত পণ্য অন্য সময় ভোগের ব্যবস্থা করে। উদ্দীপকের বিনয়শীল বরিশালের কুরিয়ানা থেকে পেয়ারা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকার সরবরাহ করে। চলতি বছরে অনুকূল আবহাওয়ার কারণে উৎপাদন বৃদ্ধি পায় কিন্তু করোনার জন্য সঠিক সময় সরবরাহ করতে ব্যর্থ হন। ফলে পেয়ারার দাম অস্বাভাবিকভাবে তুলনামূলক কমে যায়। পেয়ারা সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থা না থাকায় তার অনেক পেয়ারা পচতে শুরু করে। এখানে দেখা যাচ্ছে, তার চিন্তিত হওয়ার কারণটি হচ্ছে পণ্য সংরক্ষণের যথাযথ ব্যবস্থা না করা। একই ধরনের পণ্য সকল সময় উৎপাদন করা যায় না। কিন্তু পণ্যের চাহিদা সব সময় থাকে। আবার সকল পণ্যের প্রকৃত মূল্য পাওয়া কষ্টসাধ্য হয়ে যায়। এমতাবস্থায় পণ্যকে সংরক্ষণ এর প্রয়োজন পড়ে। আর তার সংরক্ষণ করা যায় গুদামজাতকরণ এর মাধ্যমে। ফলে যখন পণ্যের মূল্য বৃদ্ধি পাবে তখন পণ্যটি বিক্রি করা সম্ভব হবে। তাই বলা যায়, উদ্দীপকে জনাব বিনয়শীলের চিন্তা দূর করার উপায় হচ্ছে গুদামজাত করে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করা ও যোগাযোগের মাধ্যমে তা বিক্রয় করা।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্ভুত সমস্যার পরিপ্রেক্ষিতে বিনয়শীলের গৃহীত চিন্তা ভাবনা কতটা যৌক…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর