জনাব সমীরের ব্যবসায়টি কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব সমীর এর ব্যবসায়ীটি রূপগত উপযোগ সৃষ্টি করেছে। দ্রব্যের আকার আকৃতি পরিবর্তনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে রূপগত উপযোগ বলে। যেমন: তুলো থেকে সুতা তৈরি করা এবং সুতা থেকে বিভিন্ন কাপড় তৈরি করা ইত্যাদি। উদ্দীপকের জনাব সমীর একটি দুগ্ধ খামারের মালিক। উৎপাদন খরচের তুলনায় দুধের দাম কম হওয়ায় তিনি দুগ্ধ জাতীয় পণ্য উৎপাদনের সিদ্ধান্ত নেন। বিভিন্ন ধরনের মিষ্টি,ছানা, দই উৎপাদন করে দোকানে বিক্রয় করেন।প্রতিষ্ঠানটি কাঁচামাল সংগ্রহ করে তা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বিভিন্ন ধরনের দুগ্ধজাত পণ্যের রূপান্তর করছেন। কাঁচামালের আকার আকৃতি পরিবর্তন করে তা ব্যবহার উপযোগী পণ্যে উপস্থাপন করেছে। উক্ত আকার আকৃতি পরিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠানটির রূপগত উপযোগ সৃষ্টি করেছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব সমীরের ব্যবসায়টি কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর