উদ্দীপকের নতুন প্রতিষ্ঠানগুলো সফলতার কারণ উল্লেখপূর্বক তোমার মতামত ব্যক্ত কর।
উত্তর: উদ্দীপকের নতুন প্রতিষ্ঠানগুলোর সফলতার কারণ হচ্ছে সামাজিক বিপণন যুগ অনুসরণ করে বিপণন কর্মকাণ্ড সম্পাদন করা। বিপণনের যে যুগে ক্রেতার চাহিদার প্রতি গুরুত্ব দেওয়ার পাশাপাশি পরিবেশ ও সমাজের মানুষের প্রতি গুরুত্বপূর্ণ প্রদান করা হয় তাকে সামাজিক বিপণন যুগ বলে।এ যুগে সমাজের বিভিন্ন দিককে গুরুত্ব দেওয়া হয় এবং বিপণনের এমন কোন কাজ করা হয় না যা সমাজ বা পরিবেশের ক্ষতি করে। উদ্দীপকে জামিল একটি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিক। বাজারে তার উৎপাদিত পণ্যের চাহিদা ব্যাপক থাকলেও তিনি বর্তমানে বেশ কিছু প্রতিষ্ঠান পরিবেশবান্ধব ও মৌসুম ভিত্তিক পোশাক উৎপাদন করায় তার প্রতিস্থানের বিক্রয় তুলনামূলকভাবে কমে যাচ্ছে। অপরদিকে নতুন প্রতিষ্ঠানগুলো সুনাম ছড়িয়ে পড়ছে। এখানে দেখা যাচ্ছে, অন্যান্য প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধির কারণ হলো পরিবেশবান্ধব পণ্য উৎপাদন ও বিবরণ করা যা বিপণনের সামাজিক বিপণন যুগকে প্রকাশ করে। সামাজিক বিপনন যুগ এমন একটি যুগ যেখানে পরিবেশ ও সমাজের মানুষকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। মূলত ১৯৭০ সালের পর থেকে এ যুগের আবির্ভাব ঘটে। এ যুগের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে বিপণনে সমাজের প্রতি গুরুত্ব দেওয়া ও পরিবেশ ক্ষতিকারক কর্মকান্ড বর্জন করা। উদ্দীপকেও নতুন প্রতিষ্ঠানগুলো পরিবেশবান্ধব পণ্য উৎপাদন করে যা সামাজিক বিপণন যুগকে নির্দেশ করে। তাই বলা যায়, মি. জামিলের বিক্রয় কমে গেলেও তাদের বিক্রয় বৃদ্ধি পেতে থাকে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের নতুন প্রতিষ্ঠানগুলো সফলতার কারণ উল্লেখপূর্বক তোমার মতামত …
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর