"অর্পিতা সু হাউস" স্বল্পকালীন যে বাট্টা প্রদান করেছে তার যৌক্তিকতা উল্লেখপূর্বক তোমার মতামত দাও।
উত্তর: "অর্পিতা সু হাউস" সল্পকালীন যে বাট্টা প্রদান করেছে তা বিক্রয় প্রসার হিসেবে বিবেচিত। পন্যের বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে উক্ত প্রসার কৌশলটি অধিক কার্যকর। স্বল্প সময় বিক্রয় বৃদ্ধির জন্য অনিয়মিতভাবে যেসব প্রণোদনামূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে বিক্রয় প্রসার বলে। বিক্রয়প্রসার বিপণন প্রসারের এমন একটি হাতিয়ার যা তাৎক্ষনাৎ পণ্য বিক্রয়ে সহায়তা করে। "অর্পিতা সু হাউস" একটি স্বনামধন্য জুতা বিক্রয়কারী প্রতিষ্ঠান। বৈশ্বিক মন্দা জনিত কারণে তারা জুতার মুল্য পুনরায় নির্ধারণ করেন।প্রতিষ্ঠানটি বেশ কয়েকটি নির্দিষ্ট শ্রেণীর জুতার উপর ৩০% ছাড় দেন। এর ফলে মুনাফা কমলেও মন্দাকালীন তারা তাদের বাজার ধরে রাখতে সক্ষম হন। এখানে তিনি তার পণ্যের বিক্রয় বৃদ্ধির জন্য বিক্রয় প্রসার ব্যবহার করেছেন যা স্বল্প মেয়াদে বিক্রয় বৃদ্ধির জন্য ক্রেতাদের প্রণোদিত করে এবং ভোক্তারা উক্ত প্রলোভনের মাধ্যমে পন্য ক্রয়ে আগ্রহী হয়ে যায়। বিক্রয় বৃদ্ধির জন্য অনিয়মিত ও সল্পকালীন উদ্দীপনামূলক কার্যক্রম হচ্ছে বিক্রয় প্রসার। নতুন পন্য প্রবর্তন, ক্রেতা সৃষ্টি, দ্রুত পণ্য বিক্রয়, বৃদ্ধি এবং ক্রমহ্রাসমান চাহিদা বৃদ্ধির জন্য বিক্রয় প্রসার কার্যক্রম গ্রহণ করা হয়। উদ্দীপকে বৈশ্বিক মন্দাজনিত কারণে প্রতিষ্ঠানের জুতার বিক্রয় কমে যায়। তাই তারা বিক্রয় বৃদ্ধির জন্য মূল্য সমন্বয় করেন। উক্ত কাজটির স্বল্প মেয়াদে তাদের বিক্রয় বৃদ্ধি করে, যা বিক্রয় প্রসার হিসেবে বিবেচিত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
"অর্পিতা সু হাউস" স্বল্পকালীন যে বাট্টা প্রদান করেছে তার যৌক্তিকতা …
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর