"মিনা ইলেকট্রনিক্সের" বিক্রয় বৃদ্ধির জন্য সর্বশেষ গৃহীত পদক্ষেপসমূহ কি যথার্থ? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: "মিনা ইলেকট্রনিক্স"- এর বিক্রয় বৃদ্ধির জন্য সর্বশেষ গৃহীত পদক্ষেপসমূহ যথার্থ। তাদের বর্তমান পদক্ষেপটি হচ্ছে বিপণন মিশ্রণের পণ্য ও মূল্য নির্ধারণ। ভোক্তার প্রয়োজন ও অভাবের সন্তুষ্টির বিধান করে তাকে পণ্য বলে। আবার কোন পণ্য বা সেবা হতে প্রাপ্ত সুবিধার জন্য ভোক্তা যে পরিমাণ অর্থ প্রদান করে তাকে মূল্য বলে। উদ্দীপকে ব্যাপক বিজ্ঞাপন ও প্রচারের ব্যবস্থা করা সত্ত্বেও "মিনা ইলেকট্রনিক্স" তাদের কাঙ্খিত সাফল্য অর্জন করতে পারছে না। গবেষণা করে দেখা গেল তাদের উৎপাদিত টিভি, ফ্রিজের মূল্য তুলনামূলকভাবে বেশি দাম থাকায় সকল শ্রেণীর ক্রেতারা ক্রয় করতে পারেন না। এই সমস্যার সমাধানের জন্য প্রতিষ্ঠানটি বিজ্ঞাপনের পাশাপাশি ক্রেতাদের শ্রেণী, রুচি, ইত্যাদির উপর ভিত্তি করে বিভিন্ন দামের ও মানের পণ্য উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছেন। সকল ভোক্তা ও ক্রেতার প্রয়োজন, অভাব, চাহিদা ও পছন্দ এক নয়। আবার সবার ক্রয় ক্ষমতাও ভিন্ন। তাই সকল শ্রেণিভুক্ত ক্রেতাদেরকে সন্তুষ্টি বিধান করার জন্য বিভিন্ন ধরনের পণ্য বাজারে ছাড়তে হয়। যা পন্যের বৈচিত্রকরন নামে পরিচিত। এছাড়া পণ্যের মূল্য সহনশীল হলে ক্রেতারা উক্ত পণ্য ক্রয়ে আগ্রহী হন। উদ্দীপকে ও প্রথমে প্রসার কার্যক্রম গ্রহণ করলেও তা বিক্রয় বৃদ্ধি করে না। তাই তারা পন্যে বৈচিত্র্যতা ও মূল্য সমন্বয় করে যা সকল শ্রেণীর ক্রেতার পণ্য ক্রয়ের সমর্থ্য সৃষ্টি করে। উক্ত ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে তারা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
"মিনা ইলেকট্রনিক্সের" বিক্রয় বৃদ্ধির জন্য সর্বশেষ গৃহীত পদক্ষেপসমূ…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর