মিসেস সিলমার সর্বশেষ গৃহীত সিদ্ধান্ত ব্যবসায় আরো সফলতা আনতে সক্ষম হবে। কেননা তিনি জনসংখ্যার ভিত্তিক আয় চলকটির উপর বাজার বিভক্ত করেন।
জনসংখ্যা গত বিভক্তিকরণ হলো জনসংখ্যা বিষয়ক চলক যেমন: বয়স, পরিবারের আয়তন, পরিবারের জীবনচক্র, আয়, পেশা, শিক্ষা, ধর্ম এবং জাতীয়তার ভিত্তিতে বাজার কে বিভক্ত করা।
উদ্দীপকে মিসেস সিলমা ছোটদের পোশাক বানিয়ে বিভিন্ন দোকানে বিক্রয় করেন। প্রাথমিক পর্যায়ে তিনি বয়সের ভিত্তিতে তাদের বাজারকে বিভক্ত করেন। বর্তমানে তিনি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উচ্চ আয়ের মানুষের জন্য পোশাক তৈরির সিদ্ধান্ত নেন।তিনি জনসংখ্যা ভিত্তিক বাজার বিভক্তি করনের আয় চলকটির উপর বিভক্ত করেন।
ক্রেতাদের পণ্যের প্রয়োজন ও চাহিদা অনুযায়ী জনসংখ্যার বৈশিষ্ট্যের ভিত্তিতে বাজারকে বিভক্তিকরণ করা হয়। উক্ত বিভক্তি করনের মধ্যে ভোক্তার বয়স, জীবন চক্রের স্তর,লিঙ্গ, পরিবারের আয়তন, পরিবারের জীবনচক্র,আয়,পেশা, শিক্ষা, ধর্ম বর্ণ,জাতীয়তা ইত্যাদি বিবেচনা করে বাজারকে কতৃপয় উপবাজারে ভাগ করা হয়।
সাধারণত উচ্চ আয়ের ভোক্তারা পণ্য বা সেবা ক্রয়ে মানকে গুরুত্ব দেয়,এবং নিম্ন আয়ের লোকেরা পণ্য মূল্যকে গুরুত্ব দেন। উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাদের পণ্য উৎপাদনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পণ্য উৎপাদন করে। ফলে পণ্যের মানের সাথে মূল্য বৃদ্ধি পায়। এমতাবস্থায় উচ্চ আয়ের ক্রেতাদের ওপর ভিত্তি করে বাজার বিভক্তিকরন করেন যা তাদের ব্যবসায় আরো সফলতা আনতে সক্ষম হবে।