রাকিবের কাজটি বিপণনের কোন কাজের অন্তর্ভুক্ত ব্যাখ্যা কর।
উত্তর: রাকিবের কাজটি বিপণনের গুদামজাতকরণ কাজের অন্তর্ভুক্ত। উৎপাদনের পর থেকে শুরু করে বিক্রয় বা ভোগের পূর্ব পর্যন্ত পণ্যকে সংরক্ষণ করাকে গুদামজাতকরণ বলে। পণ্যের উৎপাদন সময় এবং বিক্রয় সময়ের মধ্যবর্তী সময়ে বিভিন্ন ধরনের ঝুঁকি (যেমন: সময়গত প্রতিবন্ধকতা, পণ্য মানের অবনতি, মূল্য উঠানামা ইত্যাদি বিদ্যমান। এরূপ পরিস্থিতিতে পণ্যকে সুপরিকল্পিতভাবে সংরক্ষণ করা গেলে এর সাথে জড়িত প্রায় সব ধরনের ঝুঁকি সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা সম্ভবপর হয়। উদ্দীপকে রাকিব বগুড়ার স্বল্প শিক্ষিত যুবক। তিনি নিজ গ্রামে একটি প্রতিষ্ঠান গড়ে তুললেন। উক্ত প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি ভাড়ার বিনিময়ে কৃষকদের উৎপাদিত আলু সংরক্ষণের দায়িত্ব নিলেন। পরবর্তীতে কৃষকদের চাহিদামতো সময়ে আলু তাদেরকে সরবরাহ করেন। রাকিবের এমন সংরক্ষণমূলক কাজটি বিপণনের গুদামজাতকরণ কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, রাকিবের কাজটি বিপণনের গুদামজাতকরণ কাজের অন্তর্ভুক্ত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
রাকিবের কাজটি বিপণনের কোন কাজের অন্তর্ভুক্ত ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর