উদ্দীপকে ইমরান প্রাথমিক অবস্থায় বিপণনের কোন কার্য সম্পাদন করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ইমরান প্রাথমিক অবস্থায় বিপণনে ক্রয়কার্য সম্পাদন করে। অর্থের বিনিময়ে বিক্রেতার নিকট হতে পণ্যের মালিকানা গ্রহণ করাকে ক্রয় বলে। পণ্য পরিকল্পনা অনুযায়ী পণ্য উন্নয়নের লক্ষ্যে কাঁচামাল, যন্ত্রপাতি ও অন্যান্য পণ্য ক্রয় করা হয়। তাছাড়া পুনঃবিক্রয় এবং চূড়ান্ত ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে পণ্যসামগ্রী ক্রয় করতে হয়। এর মাধ্যমে পণ্যের মালিকানা বা স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়। ভালোভাবে 'ক্রয়কার্য সম্পাদন করতে পারলে বিক্রয় কাজ সহজ হয়। উদ্দীপকে ইমরান কাজি বাজারের ইলিশ বিক্রেতা। তিনি প্রতিনিয়ত দেশের বিভিন্ন স্থান বিশেষ করে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা থেকে ইলিশ সংগ্রহ করেন। ইমরানের ইলিশ সংগ্রহের কাজটি বিপণনের ক্রয় কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে ইমরান প্রাথমিক অবস্থায় বিপণনে ক্রয়কার্য সম্পাদন করে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ইমরান প্রাথমিক অবস্থায় বিপণনের কোন কার্য সম্পাদন করে? ব্যা…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর