জনাব ইমরানের গৃহীত মোড়কিকরণ ব্যবস্থা তার ব্যবসায়িক সুনাম অর্জনে সহায়ক।
পণ্যকে ক্ষতির হাত থেকে রক্ষা করা ও আকর্ষণীয়ভাবে গ্রাহকের নিকট উপস্থাপনের জন্য পণ্যকে মোড়ক দিয়ে সাজানোকে মোড়কিকরণ বলে। গুণগতমান সংরক্ষণ, পরিবহন ও ক্ষয়ক্ষতির হাত থেকে পণ্যকে রক্ষা করার ক্ষেত্রে মোড়কিকরণ গুরুত্বপূর্ণ। এছাড়া ক্রেতাকে তথ্য প্রদান ও ক্রেতার কাছে পণ্যকে আকর্ষণীয় করে তোলার জন্য মোড়কিকরণ করা হয়।
উদ্দীপকে ইমরান কাজির বাজারের ইলিশ বিক্রেতা। তিনি প্রতিনিয়ত দেশের বিভিন্ন স্থান হতে ইলিশ সংগ্রহ করে সিলেটের পাইকারি ও খুচরা বিক্রেতার নিকট বিক্রয় করেন। পরবর্তীতে যুক্তরাজ্যে বসবাসরত তার ভাইয়ের দোকানে বিশেষ আবরণের মাধ্যমে বড় আকৃতির ইলিশগুলো প্রেরণ করেন। এর ফলে পণ্যের গুণগতমান অক্ষুণ্ণ থাকে এবং বিদেশেও ইলিশের বিক্রয় বৃদ্ধি পায়। ফলে স্বল্প সময়ে তিনি ব্যবসায়ে সুনাম অর্জন করেন।
মোড়কিকরণ শুধু পণ্যের মানই সুরক্ষা করে না, সেই সাথে পণ্যের প্রচার কার্যক্রমও সম্পাদন করে। এর মাধ্যমে ব্র্যান্ড শনাক্তকরণ, সহজ সংরক্ষণ, ক্রেতাদের মাঝে পণ্যটির আকর্ষণ বৃদ্ধি এবং বিক্রয় সুবিধা অর্জন করা সম্ভব হয়। এতে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর সাথে প্রতিযোগিতা করে সহজেই টিকে থাকা যায় এবং ব্যবসায়ের সুনাম অর্জিত হয়। তাই আমি মনে করি, জনাব ইমরানের গৃহীত মোড়কিকরণ ব্যবস্থা তার ব্যবসায়িক সুনাম অর্জনে সহায়ক।