সুরমা হাউজিং কোম্পানির কার্যক্রম অনুযায়ী জীবনযাত্রার মানোন্নয়নে বিপণনের গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: সুরমা হাউজিং কোম্পানির বিপণন কার্যক্রম জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিপণন এমন একটি শক্তিশালী সামাজিক ও ব্যবস্থাপকীয় প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য পণ্য ও ভ্যালু সৃষ্টি করে এবং এর বিনিময়ে দৃঢ় ক্রেতা-সম্পর্ক গড়ে তোলে। বিপণন সমাজের সার্বিক কল্যাণ ও সব শ্রেণির মানুষের প্রয়োজন ও অভাব পূরণের চেষ্টা করে। এর একটি মৌলিক বিষয় হচ্ছে 'বিনিময়'; যার মাধ্যমে ভোক্তাদের সাথে শক্তিশালী সম্পর্ক সৃষ্টি করা হয়। উদ্দীপকে সুরমা হাউজিং কোম্পানি ঢাকার অদূরে ১৫০ বিঘা জমির ওপর 'আমার বাড়ি' নামে একটি আবাসিক প্রকল্প গড়ে তুলেছে। প্রতিষ্ঠানটি গ্রাহকদের মনোযোগ আকর্ষণ এবং প্লট কিনতে আগ্রহী করে তোলার জন্য দক্ষ বিক্রয়কর্মী নিয়োগ ছাড়াও পত্রিকা ও টেলিভিশনে বিজ্ঞাপন প্রচার করে। ফলে অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করে। এছাড়াও প্রকল্পটিতে কিছু লোকের কর্মসংস্থানের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটি ১৫০ বিঘা জমির ওপর একটি আবাসিক প্রকল্প গড়ে তোলে। উক্ত প্রকল্পের কাজগুলো সম্পাদনের জন্য বিপণন বিভিন্ন কার্যাবলি সম্পাদন করে থাকে। এসমস্ত কার্যক্রম পরিচালনা করতে গিয়ে বিভিন্ন পক্ষ বা প্রতিষ্ঠানের উদ্ভব হয়। যেমন: মধ্যস্থ ব্যবসায়ী, ব্যাংক, বিমা, পরিবহন ইত্যাদি। এ সকল পক্ষ বা প্রতিষ্ঠানে বিভিন্ন লোকের কর্মসংস্থান হয়। আবার বিভিন্ন আবাসন সুবিধা প্রদানের মাধ্যমে মানুষের জীবনযাত্রাও উন্নত হয়। এভাবেই নতুন নতুন পেশা সৃষ্টি বা আবাসন সুবিধা প্রদানের মাধ্যমে বিপণন মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করে। তাই আমি মনে করি, সুরমা হাউজিং কোম্পানির বিপণন কার্যক্রম জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
সুরমা হাউজিং কোম্পানির কার্যক্রম অনুযায়ী জীবনযাত্রার মানোন্নয়নে বিপ…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর