বিপণনের সমস্ত কার্যক্রম ভোক্তাকে ঘিরে সম্পাদিত হয়; তাই জনাব শামীম বিপণনে ভোক্তাই রাজা মন্তব্যটি করেছেন।
যারা চূড়ান্ত ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে তাদেরকে ভোক্তা বলে। ভোক্তারা পণ্য ভোগ করে আর উপযোগ নিঃশেষ করে।বাজারজাতকরণের যাবতীয় কার্যক্রম (যেমন: পণ্য ডিজাইন, মূল্য নির্ধারণ, পণ্যের বণ্টন, পণ্যের প্রমোশন ইত্যাদি) ভোক্তাদের কেন্দ্র করেই আবর্তিত হয়। তাই ভোক্তাদের প্রয়োজন, চাহিদা, পছন্দ, রুচি, ক্রয়ক্ষমতা, ক্রয় অভ্যাস ইত্যাদির ভিত্তিতে বাজারজাতকরণ কার্যক্রম সম্পন্ন করতে হয়।
উদ্দীপকে জনাব শামীম একটি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি বিপণন নিয়ন্ত্রণের সঠিক কৌশল নির্ধারণের জন্য কার্য পরিকল্পনা গ্রহণ, সংগঠিতকরণ, প্রেষণাদান এবং নিয়ন্ত্রণসংক্রান্ত কার্যাবলি সম্পাদন করেন। তিনি কোম্পানিটির বিজ্ঞাপনের দিকেও নজর রাখেন। তিনি মনে করেন, বিপণনের সকল কার্যক্রম ভোক্তাদেরকে কেন্দ্র করে সম্পাদন করা উচিত।
উদ্দীপকে জনাব শামীমের বক্তব্যে বিপণনে ভোক্তাই রাজা বিষয়টি ফুটে উঠেছে। কারণ তিনি মনে করেন ভোক্তাদের প্রয়োজন, চাহিদা, পছন্দ, রুচি, ক্রয়ক্ষমতা, ক্রয় অভ্যাস ইত্যাদির ওপর ভিত্তি বিপণন তার সমস্ত কার্যক্রম সম্পন্ন করে। আবার ভোক্তাদের সন্তুষ্টি বিধানের জন্য বিপণনকে উদ্দেশ্য ও লক্ষ্য নির্ধারণ করে তা বাস্তবায়ন করতে হয়। এজন্য বাজারজাতকরণের ধারণা, বিপণন মিশ্রণ, বাজার বিভক্তিকরণ, বিপণন পদ্ধতির ধরন ইত্যাদি ভোক্তাদের সন্তুষ্ট করার ওপর গুরুত্ব দিয়ে নির্ধারণ করা হয়। এসব কারণেই জনাব শামীম বিপণনে ভোক্তাই রাজা মন্তব্যটি করেছেন।