মালিহা কোম্পানিকে টিকে থাকার জন্য তাদের উচিত বিপণন কৌশলের বিক্রয় প্রসার হাতিয়ারটি ব্যবহার করা।
পণ্য বা সেবার বিক্রয় বৃদ্ধির জন্য গৃহীত কার্যক্রমকে বিক্রয় প্রসার বলে। বিক্রয় প্রসারের অনেকগুলো কৌশলের মধ্যে অন্যতম কৌশল হচ্ছে কিস্তিতে ক্রয়ের সুবিধা, নগদ ক্রয়, বিশেষ ছাড় এবং উপহার। নতুন পণ্য বাজারে উপস্থাপন বা প্রবর্তন করলে অথবা চাহিদা কমে যাওয়া পণ্যের চাহিদা বৃদ্ধির জন্য এসব কার্যক্রম গ্রহণ করলে বিক্রয় বৃদ্ধি পায়।
উদ্দীপকে মালিহা একটি প্রতিষ্ঠিত ভোগ্যপণ্য উৎপাদনকারী কোম্পানি। প্রতিষ্ঠানটি ২০১৬ সালে বোতলজাত ডাবের পানি বিপণন শুরু করে। পণ্যটি বাজারে ছাড়ার পর ক্রেতাদের অবগত করার উদ্দেশ্যে বিজ্ঞাপনের ব্যবস্থা করা হয়। এতে পণ্যের বিক্রয় বৃদ্ধি পায়। ২০১৮ সালে পণ্যটির বিক্রি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। কিন্তু মুনাফার পরিমাণ কমতে থাকে। এমতাবস্থায় প্রতিষ্ঠানটি নতুন কৌশল ব্যবহারের উদ্যোগ নিতে চাচ্ছে।
উদ্দীপকের প্রতিষ্ঠানটির বাজার ধরে রাখার জন্য বিক্রয় প্রসারের বিভিন্ন হাতিয়ার ব্যবহার করতে পারে। কারণ বিক্রয় প্রসার এমন একটি কৌশল যা প্রত্যক্ষভাবে ভোক্তাকে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করে। ফলে ভোক্তাদের মনে পণ্য সম্পর্কে ইতিবাচক ধারণার সৃষ্টি হয়। তাই আমি মনে করি, মালিহা কোম্পানিকে টিকে থাকার জন্য তাদের উচিত বিপণন কৌশলের বিক্রয় প্রসার হাতিয়ারটি ব্যবহার করা। এর মাধ্যমে তারা তাদের বিক্রয় স্বাভাবিক মাত্রায় ধরে রাখতে পারবে এবং মুনাফার পরিমাণও বৃদ্ধি পেতে থাকবে।