আজিজ সাহেব কোন ধরনের পণ্য নিয়ে ব্যবসা পরিচালনা করেন? ব্যাখ্যা কর।
উত্তর: আজিজ সাহেব ভোগ্যপণ্য নিয়ে ব্যবসায় পরিচালনা করেন। চূড়ান্ত ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে যে পণ্য ক্রয় করা হয় তাকে ভোগ্যপণ্য বলে। এসব পণ্য ভোগের উপযোগী করেই ভোক্তার নিকট উপস্থাপন করা হয়। তাই ভোক্তারা এসব পণ্য ব্যক্তিগত বা পারিবারিক প্রয়োজনে সরাসরি ব্যবহার করতে পারে। যেমন: বই, খাতা, সাবান, তেল, ঔষধ, ছাতা, মিষ্টি ইত্যাদি। উদ্দীপকের আজিজ সাহেব একটি স্বনামধন্য মিষ্টি বিপণির মালিক। সিলেটের একটি অভিজাত এলাকায় তার বিপণিটি অবস্থিত। প্রতিদিন বিভিন্ন স্থান হতে বহু সংখ্যক ক্রেতা তার বিপণিতে মিষ্টি জাতীয় পণ্য খেতে আসে। উক্ত মিষ্টি চূড়ান্ত ভোগের উদ্দেশ্যে ক্রেতা ক্রয় করে, যা ভোগ্যপণ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, আজিজ সাহেব ভোগ্যপণ্য নিয়ে ব্যবসায় পরিচালনা করেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
আজিজ সাহেব কোন ধরনের পণ্য নিয়ে ব্যবসা পরিচালনা করেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর