মালিকা কোম্পানির পণ্যটি ২০১৮ সালে পণ্যের জীবনচক্রের কোন স্তরে আছে? বর্ণনা কর।
উত্তর: মালিহা কোম্পানির পণ্যটি ২০১৮ সালে পণ্যের জীবনচক্রের পূর্ণতা স্তরে আছে। যে স্তরে পণ্যের বিক্রয় সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয় এবং এক পর্যায়ে মুনাফা কমতে থাকে তাকে পূর্ণতা-স্তর বলে। এ স্তরে প্রতিযোগীর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে প্রতিষ্ঠানকে ব্যাপক প্রতিযোগিতা মোকাবিলা করতে হয় বলে বাজারে পণ্যের অবস্থান ধরে রাখতে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। এক্ষেত্রে পণ্যের মূল্য ও মুনাফা কমতে থাকে এবং বিক্রয়ও ধীরে ধীরে হ্রাস পায়। উদ্দীপকে মালিহা একটি প্রতিষ্ঠিত ভোগ্যপণ্য উৎপাদনকারী কোম্পানি। প্রতিষ্ঠানটি ২০১৬ সালে বোতলজাত ডাবের পানি বিপণন শুরু করে। পণ্যটি বাজারে ছাড়ার পর ক্রেতাদের অবগত করার উদ্দেশ্যে বিজ্ঞাপনের ব্যবস্থা করা হয়। এতে পণ্যের বিক্রয় বৃদ্ধি পায়। ২০১৮ সালে পণ্যটির বিক্রি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। অর্থাৎ পূর্ণতা স্তরে পণ্যের বিক্রয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। তাই বলা যায়, মালিহা কোম্পানির পণ্যটি ২০১৮ সালে পণ্যের জীবনচক্রের পূর্ণতা স্তরে আছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
মালিকা কোম্পানির পণ্যটি ২০১৮ সালে পণ্যের জীবনচক্রের কোন স্তরে আছে? …
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর