জনাব ফয়সাল কোন ধরনের বাজারের সাথে জড়িত? ব্যাখ্যা কর।
উত্তর: জন্মব ফয়সাল পুনঃবিক্রেতা বাজারের সাথে জড়িত। পুনরায় বিক্রয় করার উদ্দেশ্যে যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান পণ্য ক্রয় করে তাদেরকে নিয়ে গঠিত বাজারকে পুনঃবিক্রেতা বাজার বলে। বিভিন্ন ধরনের মধ্যস্থ ব্যবসায়ীরা এ বাজারের ক্রেতা। যেমন: পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী ইত্যাদি। বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জনের উদ্দেশ্যে এ বাজারের সদস্যরা পণ্য ক্রয় করে। উদ্দীপকে জনাব ফয়সাল একটি আসবাবপত্র কারখানার মালিক। তিনি ক্রেতাদের উদ্দেশ্যে উৎকৃষ্টমানের রকমারি কাঠজাত পণ্য যেমন : খাট, আলমারি, চেয়ার, টেবিল ইত্যাদি উৎপাদন করেন। অতঃপর তা নিজস্ব শো-রুমের মাধ্যমে বিক্রয় করেন। জনাব ফয়সালের এমন কার্যক্রমগুলো পুনঃবিক্রেতা বাজারের কার্যক্রমের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব ফয়সাল পুনঃবিক্রেতা বাজারের সাথে জড়িত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব ফয়সাল কোন ধরনের বাজারের সাথে জড়িত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর