উদ্দীপকের প্রতিষ্ঠানটি বিপণন মিশ্রণের পণ্য উপাদানটির সফল বাস্তবায়নের মাধ্যমে ক্রেতাদের আকৃষ্ট করতে পারবে।
যা ভোক্তাদের প্রয়োজন বা অভাব মেটায় তাকে পণ্য বলে। অর্থাৎ পণ্য হচ্ছে অভাব বা প্রয়োজন পূরণ করার উপায় যা মনোযোগ আকর্ষণ, অর্জন, ব্যবহার বা ভোগ করা যায়। পণ্য দৃশ্যমান ও অদৃশ্যমান যেকোনো ধরনের হতে পারে। যেমন: বই, কাগজ, কলম, কম্পিউটার, গাড়ি, ডাক্তারি সেবা ইত্যাদি।
উদ্দীপকে 'নাবিল কম্পিউটার' একটি বিখ্যাত কম্পিউটার কোম্পানি। প্রতিষ্ঠানটি বহুদিন ধরে ডিজিটাল যুগের ক্রেতাদের অর্থাৎ অল্প বয়েসি ক্রেতাদের চাহিদা অনুসারে বাজারে সেবা প্রদান করে আসছে। বাংলাদেশের বাজারে পণ্যটির প্রচুর সুনাম থাকা সত্ত্বেও পণ্যের বৈচিত্র্যতা, বৈশিষ্ট্য, নকশা ইত্যাদির কারণে সকল পেশার ও শ্রেণির ক্রেতাদের নিকট তা বিক্রয় করতে পারছে না। বর্তমানে কোম্পানিটি সকল শ্রেণির ক্রেতাদের পণ্য ক্রয়ের প্রতি আকৃষ্ট করার চিন্তা করছে।
বিপণন মিশ্রণের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পণ্য। পণ্যের প্রকৃতি পূর্বাহ্নে নির্ধারণ করা না হলে বিপণনের অন্যান্য কাজ অর্থহীন হয়। এজন্য বিপণনকারীকে পণ্যের বৈচিত্র্যতা, মান, নকশা, মোড়কিকরণ ইত্যাদি করতে হয়। এগুলোর মাধ্যমে পণ্যের বিক্রয় অনেকগুণ বেড়ে যায়, যা প্রতিষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে। তাই আমি মনে করি, উদ্দীপকের প্রতিষ্ঠানটি বিপণন মিশ্রণের পণ্য উপাদানটির সফল বাস্তবায়নের মাধ্যমে ক্রেতাদের আকৃষ্ট করতে পারবে।