অল্পবয়েসি ক্রেতাদের কম্পিউটার সেবা প্রদানের সাথে কোন প্রকারের বাজার বিভক্তিকরণের মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: অল্প বয়েসি ক্রেতাদের কম্পিউটার সেবা প্রদানের সাথে বাজার বিভক্তিকরণের জনসংখ্যাবিষয়ক বিভক্তিকরণের মিল পাওয়া যায়। যে বাজার চূড়ান্ত ভোক্তাদের নিয়ে গঠিত হয় তাকে ভোক্তাবাজার বলে।এই বাজার বিভক্তিকরণের অন্যতম একটি ভিত্তি হচ্ছে জনসংখ্যাবিষয়ক বিভক্তিকরণ। জনসংখ্যার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন চলকের (যেমন: বয়স, আয়, লিঙ্গ, পারিবারিক জীবনচক্র) উপর ভিত্তি করে জনসংখ্যাবিষয়ক বাজার বিভক্তিকরণ করা হয়। উদ্দীপকে 'নাবিল কম্পিউটার' একটি বিখ্যাত কম্পিউটার কোম্পানি। প্রতিষ্ঠানটি বহুদিন ধরে ডিজিটাল যুগের ক্রেতাদের অর্থাৎ অল্প বয়েসি ক্রেতাদের চাহিদা অনুসারে বাজারে সেবা প্রদান করে আসছে। উক্ত প্রতিষ্ঠানটি ক্রেতাদের বয়স বিবেচনা করে সেবা প্রদান করছে, যা জনসংখ্যাবিষয়ক বিভক্তিকরণের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, অল্প বয়েসি ক্রেতাদের কম্পিউটার সেবা প্রদানের সাথে বাজার বিভক্তিকরণের জনসংখ্যাবিষয়ক বিভক্তিকরণের মিল পাওয়া যায়।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
অল্পবয়েসি ক্রেতাদের কম্পিউটার সেবা প্রদানের সাথে কোন প্রকারের বাজার…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর