"যথাযথ বিক্রয় প্রসার কৌশল ব্যবহার করার কারণেই উদ্দীপকের প্রতিষ্ঠানটির প্লট বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে"- উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: ভোক্তামুখী বিক্রয় প্রসারের উপহার কৌশলটি যথাযথভাবে ব্যবহার করার কারণেই উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্লট বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে বলে আমি মনে করি। পণ্য বা সেবার বিক্রয় বৃদ্ধির জন্য গৃহীত কার্যক্রমকে বিক্রয় প্রসার বলে। বিক্রয় প্রসারের অনেকগুলো কৌশলের মধ্যে অন্যতম কৌশল হচ্ছে ভোক্তামুখী বিক্রয় প্রসার। এরূপ প্রসার কার্যক্রমের মাধ্যমে ভোক্তাকে পণ্য বা সেবা ক্রয়ে আকৃষ্ট করার জন্য বিভিন্ন হাতিয়ার যেমন: নমুনা বিতরণ, কুপন, প্রিমিয়াম, মূল্যছাড়, উপহার ইত্যাদি প্রদান করা হয়। উদ্দীপকে তাজিদ রিয়েল এস্টেট কোম্পানির সিলেটের উপশহরে আবাসন প্রকল্প রয়েছে। কোম্পানিটি পত্রিকা, সেমিনার ও টিভির - মাধ্যমে প্রকল্প সংক্রান্ত যাবতীয় তথ্য প্রচার করে প্লট বিক্রয় করে। সম্প্রতি, কোম্পানিটি তাদের বর্ষবরণ উপলক্ষে প্লট বুকিং এ নগদ ৬% ছাড় এবং একটি ল্যাপটপ উপহার হিসেবে প্রদান করেছে। এতে কোম্পানিটির প্লট বিক্রয় ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বিপণনকারী প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য বিক্রয়ের জন্য ক্রেতাদেরকে নানারকম উপহার প্রদান করে থাকে। ক্রেতারা উপহার পাবার আশায় পণ্যসামগ্রী ক্রয় করে থাকে। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও তাই তাদের প্লট বিক্রয় বৃদ্ধির জন্য ভোক্তামুখী বিক্রয় প্রসারের উপহার কৌশলটি গ্রহণ করেছে। এতে ক্রেতাদের মনে প্লট সম্পর্কে ইতিবাচক ধারণার সৃষ্টি হয় এবং তারা প্লট কিনতে আগ্রহী হয়ে উঠে। ফলে কোম্পানির প্লট বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায়। তাই আমি মনে করি, ভোক্তামুখী বিক্রয় প্রসারের উপহার কৌশলটি যথাযথভাবে ব্যবহার করার কারণেই উদ্দীপকের প্রতিষ্ঠানটির প্লট বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
"যথাযথ বিক্রয় প্রসার কৌশল ব্যবহার করার কারণেই উদ্দীপকের প্রতিষ্ঠানট…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর