ব্যক্তিক বিক্রয় বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: ক্রেতাদের নিকট পণ্য বা সেবার গুণাগুণ ও উপযোগিতা কৌশলগত উপায়ে তুলে ধরা এবং পণ্য ক্রয়ে প্রলুব্ধ করে প্রকৃত ক্রেতায় পরিণত করার কার্যক্রমকে ব্যক্তিক বিক্রয় বলে। ব্যক্তিক বিক্রয় কৌশলের মাধ্যমে বিক্রেতা ব্যক্তিগতভাবে ক্রেতার আস্থা অর্জন করে, পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করে এবং নিয়মিত ক্রেতায় পরিণত করে। ব্যক্তিক বিক্রয়ের মধ্যে যে বিষয়গুলো লক্ষ করা যায় তা হলো সম্ভাব্য ক্রেতার নিকট ব্যক্তিগতভাবে পণ্য বা সেবা উপস্থাপন করা, উভয়ের মতামত আদান-প্রদান করা, ক্রেতা-বিক্রেতার মধ্যে সরাসরি আলাপ-আলোচনার ভিত্তিতে বিক্রয়ের প্রচেষ্টা করা ইত্যাদি।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
ব্যক্তিক বিক্রয় বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর