বীথি হাউজিং কোম্পানির কার্যক্রম অনুযায়ী জীবনযাত্রার মানোন্নয়নে বিপণনের গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: বীথি হাউজিং কোম্পানি এর কার্যক্রম অনুযায়ী জীবনযাত্রার মানোন্নয়নে বিপণনের গুরুত্ব অত্যন্ত ব্যাপক। বিপণন এমন একটি শক্তিশালী সামাজিক ও ব্যবস্থাপকীয় প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য পণ্য ও ভ্যালু সৃষ্টি করে এবং এর বিনিময়ে দৃঢ় ক্রেতা-সম্পর্ক গড়ে তোলে। বিপণন সমাজের সার্বিক কল্যাণ ও সব শ্রেণির মানুষের প্রয়োজন ও অভাব পূরণের চেষ্টা করে। উদ্দীপকে বীথি হাউজিং কোম্পানি সাভারের অদূরে ১৩০ বিঘা জমির ওপর 'শান্তির নীড়' নামে একটি আবাসিক প্রকল্প গড়ে তুলেছে। তারা তাদের পণ্যের বিক্রয় বৃদ্ধির জন্য বিভিন্ন বিক্রয়মুখী কার্যক্রম গ্রহণ করে। ফলে অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করে। প্রকল্পটিতে কিছু লোকের কর্মসংস্থান ছাড়াও মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন হয়। এখানে তাদের কর্মকাণ্ড বিপণন ব্যবস্থার অন্তর্গত। উক্ত ব্যবস্থা কর্মসংস্থান সৃষ্টি ও নতুন নতুন পণ্য সরবরাহের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করে। উৎপাদনকারীর নিকট হতে অত্যন্ত দক্ষতার সাথে ও সুষ্ঠুভাবে পণ্যসামগ্রী ক্রেতা-ভোগকারীর নিকট পৌঁছাতে বিপণন বিভিন্ন কার্যাবলি সম্পাদন করে থাকে। এ কার্যক্রমগুলো পরিচালনা করতে গিয়ে বিভিন্ন পক্ষ বা প্রতিষ্ঠানের উদ্ভব হয়। যেমন: মধ্যস্থ ব্যবসায়ী, ব্যাংক, বিমা, পরিবহন ইত্যাদি। এসব পক্ষ বা প্রতিষ্ঠানে বিভিন্ন লোকের কর্মসংস্থান হয়। এভাবেই নতুন নতুন পেশা সৃষ্টির মাধ্যমে বিপণন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করে। তাই আমি মনে করি, উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির কার্যক্রম জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখবে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
বীথি হাউজিং কোম্পানির কার্যক্রম অনুযায়ী জীবনযাত্রার মানোন্নয়নে বিপণ…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর