উদ্দীপকের জনাব আরিফের সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে যে ভূমিকা রাখবে তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের জনাব আরিফের সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিপণন এমন একটি শক্তিশালী সামাজিক ও ব্যবস্থাপকীয় প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য পণ্য ও ভ্যালু সৃষ্টি করে এবং এর বিনিময়ে দৃঢ় ক্রেতা-সম্পর্ক গড়ে তোলে। বিপণন তার কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের সার্বিক কল্যাণ ও মানুষের প্রয়োজন ও অভাব পূরণের চেষ্টা করে। উদ্দীপকে জনাব আরিফের গাড়ি কেনার মতো সামর্থ্য না থাকায় তিনি চট্টগ্রামে একটি ছাগলের ফার্ম প্রতিষ্ঠা করেন। ফার্মের উৎপাদিত দুধ ও মাংস উন্নত মানের হওয়ায় ব্যাপক চাহিদা বিদ্যমান। উত্তরোত্তর ব্যবসায়ের সাফল্যের ফলে তিনি একটি গাড়ি ক্রয় করেন। চাহিদা আরও বৃদ্ধি পাওয়ায় তিনি কুমিল্লাতে একটি বৃহত্তর ফার্ম প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত গ্রহণ করেন। সেখানে ৪০ জন শ্রমিকের কর্মসংস্থানের সৃষ্টি হবে। তার উক্ত ফার্মে পালনকৃত ছাগল দেশের জাতীয় আয় বৃদ্ধি করবে। পাশাপাশি ফার্মে বিপুলসংখ্যক লোকের কর্মসংস্থান তৈরির মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বিপণন তার কার্যক্রমের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রাখে। একদিকে' বিপণন কর্মকান্ডের ফলে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়; যা দেশের মোট জাতীয় আয়কে প্রভাবিত করে। অন্যদিকে বিপণন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে বিভিন্ন পক্ষ বা প্রতিষ্ঠানের উদ্ভব হয়। যেমন: মধ্যস্থ ব্যবসায়ী, 'ব্যাংক, বিমা, পরিবহন ইত্যাদি। এসব পক্ষ বা প্রতিষ্ঠানে বিভিন্ন লোকের কর্মসংস্থান হয়। এভাবেই নতুন নতুন পেশা সৃষ্টির মাধ্যমে বিপণন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একইভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাদের কার্য পরিধি বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের জনাব আরিফের সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে যে ভূম…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর