উদ্দীপকে জনাব করিমের ব্যবসায়ের সফলতার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জনাব করিমের ব্যবসায়ের সফলতার কারণ হলো পণ্যের পর্যায়িতকরণ ব্যবস্থা গ্রহণ। নির্ধারিত মানদণ্ড অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। পর্যায়িতকরণ বা শ্রেণিবদ্ধকরণ বিপণনের অন্যতম একটি কাজ। পণ্যের বিক্রয় ও মুনাফা বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে তা পর্যায়িতকরণ করা হয়। এটি মূলত প্রমিতকরণের বাস্তব রূপ। উদ্দীপকে জনাব করিম একজন তুলা ব্যবসায়ী। তিনি সুনামগঞ্জের বিভিন্ন অঞ্চল থেকে কৃষক এবং ছোট ছোট ব্যবসায়ীদের কাছ থেকে অর্থের বিনিময়ে তুলা সংগ্রহ করেন। সংগৃহীত তুলা মৌলিক সীমারেখার ভিত্তিতে A, B, C শ্রেণিতে বিভক্ত করে সেগুলো তিনি পাইকারি ব্যবসায়ী ও মিল মালিকেদের কাছে বিক্রয় করেন। এখানে দেখা যাচ্ছে জনাব করিম তুলা সংগ্রেহের পর বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে কতগুলো ভাগে ভাগ করে তা বিক্রয় করেন। তার এই কাজ বিপণনের পর্যায়িতকরণকে নির্দেশ করে। নির্দিষ্ট গুণাগুণ ও. মানদণ্ডের ভিত্তিতে পণ্য পর্যায়িতকরণ করা হয়। এর ফলে উৎপাদক যেমন সহজে পণ্য বিক্রয় করতে পারে তেমনি ক্রেতা তার পছন্দ অনুযায়ী পণ্য ক্রয় করতে পারে। বাজারে একই মানের বা একই দামে পণ্য প্রচলন হয় না। ভোক্তাদের পার্থক্যের কারণে একই প্রতিষ্ঠান বিভিন্ন মানের পণ্য বাজারে ছাড়ে। এ বিষয়টি বিবেচনা করে পণ্যের বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী শ্রেণিবিভাগ করা হলে বাজারে বিদ্যমান সকল ধরনের ভোক্তা পণ্যসামগ্রী ক্রয় করতে সক্ষম হন। উদ্দীপকেও একইভাবে পর্যায়িতকরণ কাজ সম্পাদনের মাধ্যমে জনাব করিমের বিক্রয় বৃদ্ধি পাচ্ছে এবং তিনি আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব করিমের ব্যবসায়ের সফলতার কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর