উদ্দীপকে জনাব করিম তুলা সংগ্রহের মাধ্যমে বিপণনের কোন কার্য সম্পাদন করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব করিম তুলা সংগ্রহের মাধ্যমে বিপণনের ক্রয়কার্য সম্পাদন করেছেন। অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা গ্রহণকে ক্রয় বলে। এর মাধ্যমে পণ্যের মালিকানাস্বত্ব বিক্রেতার কাছ থেকে ক্রেতার নিকট হস্তান্তরিত হয়; যা স্বত্বগত উপযোগ সৃষ্টি করে। ক্রয় বিপণনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। কেননা পণ্যের বিক্রয় নির্ভর করে উত্তম ক্রয়ের ওপর। উদ্দীপকে জনাব করিম একজন তুলা ব্যবসায়ী। তিনি সুনামগঞ্জের বিভিন্ন অঞ্চল থেকে কৃষক এবং ছোট ছোট ব্যবসায়ীদের কাছ থেকে অর্থের বিনিময়ে তুলা সংগ্রহ করেন। অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা গ্রহণের কাজটি বিপণনের ক্রয় কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব করিম প্রাথমিক পর্যায়ে বিপণনের ক্রয় কাজটি সম্পাদন করেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব করিম তুলা সংগ্রহের মাধ্যমে বিপণনের কোন কার্য সম্পাদন …
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর