উদ্দীপকের আলোকে জনাব আরিফের গাড়ি ক্রয় বিপণনের কোন মৌলিক ধারণার অন্তর্গত? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব আরিফের গাড়ি ক্রয় বিপণনের মৌলিক ধারণা চাহিদাকে নির্দেশ করে। অভাব যখন ভোক্তার ক্রয়ক্ষমতার শর্ত পূরণ করে তখন তাকে চাহিদা বলে। মানুষের অভাব অসীম, কিন্তু অভাব পূরণের সম্পদ সীমিত। তাই কতিপয় অভাব নির্দিষ্ট করতে হয়, যেগুলো পূরণের মাধ্যমে সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করা সম্ভবপর হয়। চাহিদার তিনটি শর্ত রয়েছে, এগুলো হচ্ছে: কোনোকিছুর অভাব, ক্রয়ের সামর্থ্য এবং ক্রয়ের ইচ্ছা। উদ্দীপকে জনাব আরিফের গাড়ি কেনার মতো সামর্থ্য না থাকায় তিনি চট্টগ্রামে একটি ছাগলের ফার্ম প্রতিষ্ঠা করেন। ফার্মের উৎপাদিত দুধ ও মাংস উন্নত মানের হওয়ায় ব্যাপক চাহিদা বিদ্যমান। উত্তরোত্তর ব্যবসায়ের সাফল্যের ফলে তিনি একটি গাড়ি ক্রয় করেন। গাড়িটি তিনি ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজে ব্যবহার করেন। তার উক্ত গাড়ি ক্রয় বিপণনের মৌলিক ধারণা চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ। কেননা গাড়ি কেনার মাধ্যমে তিনি ক্রয়ক্ষমতার তিনটি শর্ত পূরণ করেন। তাই বলা যায়, জনাব আরিফের গাড়ি ক্রয় বিপণনের মৌলিক ধারণা চাহিদাকে নির্দেশ করে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে জনাব আরিফের গাড়ি ক্রয় বিপণনের কোন মৌলিক ধারণার অন্ত…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর