উদ্দীপকে জামাল বাজার বিভক্তিকরণের কোন চলকটি ব্যবহার করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জামাল বাজার বিভক্তিকরণের জনসংখ্যাভিত্তিক বয়স ও লিঙ্গ চলকটি ব্যবহার করেছে। জনসংখ্যাগত বিভক্তিকরণ হলো জনসংখ্যা বিষয়ক চলক যেমন: বয়স, পরিবারের আয়তন, পরিবারের জীবনচক্র, আয়, পেশা, শিক্ষা, ধর্ম এবং জাতীয়তার ভিত্তিতে বাজারকে বিভক্ত করা। উদ্দীপকে জনাব জামাল মুন্সিগঞ্জ শহরের নবাব বাজারে মাছরাঙ্গা নামে একটি দেশীয় তৈরি পোশাকের দোকান পরিচালনা করেন। তার দোকানের মালামাল উন্নত মানের কিন্তু দাম তুলনামূলক কম। তাই সবসময় ক্রেতাদের ভিড় লেগেই থাকে। কয়েক বছরের অভিজ্ঞতায় তিনি বুঝতে পারেন যে, দোকানে সকল বয়সি ক্রেতাদের আগমন হলেও মূলত শিশু ও মহিলাদের পোশাক বেশি বিক্রয় হয়। এখানে শিশু বলতে বয়স ও মহিলা বলতে লিঙ্গ বৈশিষ্ট্যটি বেশি প্রাধান্য পায়; যা ক্রেতার জনসংখ্যাগত বাজার বিভক্তিকরণ হিসেবে বিবেচিত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জামাল বাজার বিভক্তিকরণের কোন চলকটি ব্যবহার করেছে? ব্যাখ্যা…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর