সংকট মোকাবিলায় জামালের নেওয়া কৌশলের যথার্থতা উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: সংকট মোকাবিলায় জামালের নেওয়া কৌশলটি হচ্ছে নির্দিষ্ট উপলক্ষকে কেন্দ্র করে বাজার বিভক্ত করা; যা আচরণভিত্তিক বাজার বিভক্তিকরণকে নির্দেশ করে। ভোক্তাদের জ্ঞান, মনোভাব, পণ্যের ব্যবহার, পণ্যের প্রতি সাড়া ইত্যাদি বিবেচনা করে যখন বাজারকে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয় তাকে আচরণভিত্তিক বিভক্তিকরণ বলে। এরূপ বিভক্তিকরণের ভিত্তিগুলো হচ্ছে: উপলক্ষ, প্রত্যাশিত সুবিধা, ব্যবহারকারীর মর্যাদা, ব্যবহারের হার, আনুগত্য মর্যাদা, প্রস্তুতি পর্যায়, পণ্যের প্রতি মনোভাব ইত্যাদি। উদ্দীপকে জনাব জামাল মুন্সিগঞ্জ শহরের নবাব বাজারে মাছরাঙ্গা নামে একটি দেশীয় তৈরি পোশাকের দোকান পরিচালনা করেন। সাম্প্রতিক সময়ে পাশাপাশি কয়েকটি দোকান চালু হওয়ায় তার দোকানে বিক্রয় পরিমাণ কমে যায়। ফলে লোকসানের সম্মুখীন হন। তাই বাংলা নববর্ষের চিন্তা করে তিনি লাল পেড়ের শাড়ি, খদ্দরের পাঞ্জাবি, ফতুয়া ও ঢাক-ঢোল ছাপানো শিশুদের গেঞ্জি বিক্রয়ের সিদ্ধান্ত নেন। এখানে দেখা যাচ্ছে তিনি নববর্ষকে কেন্দ্র করে তার বাজারকে বিভক্ত করেন। উক্ত বিভক্তিকরণ আচরণভিত্তিক উপলক্ষ চলককে নির্দেশ করে। বাজারের সদস্যগণ একটি পণ্য নিয়মিত কেনে এবং ব্যবহার করে থাকে। অন্যদিকে, এমন কিছু সদস্য রয়েছে যারা বিশেষ দিন উপলক্ষে ঐ পণ্যটি কেনে ও ব্যবহার করে। যেমন: ঈদ বা বিয়ে উপলক্ষে অনেকেই পাঞ্জাবি এবং আকর্ষণীয় পোশাক ব্যবহার করে। তাছাড়া, বাংলা নববর্ষ, শোক দিবস, বিজয় দিবস, বিভিন্ন খেলাধুলা উপলক্ষে পণ্য ক্রয় করে থাকে। এমতাবস্থায় বিভিন্ন উপলক্ষকে সামনে রেখে বিপণনকারী তার বাজারকে বিভক্ত করে লক্ষ্যস্থিত ক্রেতাকে পণ্য অর্পণ করে। একইভাবে উদ্দীপকের জনাব জামাল নববর্ষকে কেন্দ্র করে শিশুদের জন্য গেঞ্জি বিক্রয় করেন। এতে একদিকে তার বিক্রয় বৃদ্ধি পাবে, পাশাপাশি প্রতিযোগিতা মোকাবিলাও সহজ হবে। তাই সংকট মোকাবিলায় জামালের নেওয়া কৌশলটি সঠিক ও যথার্থ বলে আমি মনে করি।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
সংকট মোকাবিলায় জামালের নেওয়া কৌশলের যথার্থতা উদ্দীপকের আলোকে মূল্যা…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর