"বিক্রয়োত্তর সেবা বিক্রয় পরবর্তী কাজ"- ব্যাখ্যা কর।
উত্তর: পণ্য, সেবা বা ধারণা বিক্রয়ের পর ক্রেতাকে যে সেবা প্রদান করা হয় তাকে বিক্রয়োত্তর সেবা বলে। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়-বাণিজ্যের যুগে অনেক প্রতিষ্ঠান বিক্রয়ের পর ক্রেতাদেরকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে।যেমন: পণ্য ব্যবহারের নিয়ম, পণ্য বাসায় পৌছে দেওয়া, পণ্য স্থাপন করে দেওয়া, নষ্ট হয়ে গেলে পরিবর্তন বা মেরামত করে দেওয়া ইত্যাদি কার্য বিক্রয়োত্তর সেবা হিসেবে গণ্য হয়। এক্ষেত্রে 'যে বিপণনকারী যত বেশি বিক্রয়োত্তর সেবা প্রদান করে তার প্রতি গ্রাহকদের তত বেশি আস্থা ও দুর্বলতা তৈরি হয়। ফলে বিক্রয়ের পরিমাণও বেশি হয়।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
"বিক্রয়োত্তর সেবা বিক্রয় পরবর্তী কাজ"- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর