উদ্দীপকে জনাব আরিফের মজুদকৃত পণ্য সরবরাহ বিপণনের কোন কাজের অন্তর্গত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব আরিফের মজুদকৃত পণ্য সরবরাহ বিপণনের বিক্রয় কাজের অন্তর্গত। অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা হস্তান্তরকে বিক্রয় বলে। এর মাধ্যমে পণ্যের মালিকানাস্বত্ব বিক্রেতার কাছ থেকে ক্রেতার নিকট হস্তান্তরিত হয়; যা স্বত্বগত উপযোগ সৃষ্টি করে। বিক্রয় বিপণনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কেননা পণ্য বিক্রয়ের উদ্দেশ্যেই বিপণন তার সকল কাজ সম্পাদন করে। উদ্দীপকে জনাব আরিফ উৎপাদন মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ থেকে আম সংগ্রহ করে মজুদ করেন। অন্যান্য মৌসুমে দেশের বিভিন্ন স্থানে চাহিদামাফিক তা সরবরাহ করেন। তার এই সরবরাহ কাজের মাধ্যমে পণ্যের মালিকানা তার নিকট থেকে বিভিন্ন স্থানের ক্রেতার নিকট হস্তান্তরিত হয়। এর বিনিময়ে তার নিকট অর্থের আগমন ঘটে। জনাব আরিফের এ ধরনের কাজ বিপণনের বিক্রয় কাজের অন্তর্গত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব আরিফের মজুদকৃত পণ্য সরবরাহ বিপণনের কোন কাজের অন্তর্গত…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর