মুক্তা ইলেকট্রনিক্স প্রথমত বিপণন মিশ্রণের কোন উপাদানটির প্রতি গুরুত্ব দিয়েছেন? ব্যাখ্যা কর।
উত্তর: মুক্তা ইলেক্ট্রনিক্স প্রথমত বিপণন মিশ্রণের প্রসার উপাদানটির প্রতি গুরুত্ব দিয়েছে। পণ্য সম্পর্কিত তথ্য ভোক্তা বা ক্রেতাদের অবহিত করে পণ্য ক্রয়ে তাদের আগ্রহী করে তোলার কার্যক্রমকে প্রসার বলে। বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার, জনসংযোগ ও প্রত্যক্ষ বিপণন হচ্ছে বিপণন প্রসারের হাতিয়ার। উদ্দীপকে মুক্তা ইলেক্ট্রনিক্স 'ভিশন-৪২' নামক রেফ্রিজারেটর বাজারে নিয়ে এসেছে। পণ্যের গুণগত মান ভালো ও দাম ক্রেতাদের নাগালের মধ্যে। প্রথমত প্রতিষ্ঠানটি টেলিভিশন, সংবাদপত্র ও ম্যাগাজিনে নিয়মিত প্রচার করে। এখানে দেখা যাচ্ছে, প্রাথমিক পর্যায়ে প্রতিষ্ঠানের গৃহীত পদক্ষেপটি হচ্ছে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে পণ্যের তথ্য প্রচার করা; যা বিপণন মিশ্রণের প্রসার কাজের অন্তর্ভুক্ত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
মুক্তা ইলেকট্রনিক্স প্রথমত বিপণন মিশ্রণের কোন উপাদানটির প্রতি গুরুত…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর