উদ্দীপকের প্রতিষ্ঠানটি বিপণনের কোন কাজের মাধ্যমে পণ্যকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি বিপণনের মোড়কিকরণ কাজের মাধ্যমে পণ্যকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করছে। মোড়ক ডিজাইন, মোড়ক উন্নয়ন ও পণ্যের গায়ে লাগানোকে মোড়কিকরণ বলে। পণ্যকে মোড়কিকরণ করার মাধ্যমে এটি ভোক্তার নজর কাড়ে এবং উন্নত ডিজাইন দেখে পণ্য ক্রয়ে প্ররোচিত হয়। তাছাড়া মোড়কের মধ্যে পণ্য সম্পর্কে বিভিন্ন তথ্য মুদ্রিত থাকায় ক্রেতা সহজে পণ্য সম্পর্কে ধারণা নিতে পারে। উদ্দীপকে 'চাঁদনী' একটি প্রসাধনী সামগ্রী উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠান। এটি সারাদেশে তাদের উৎপাদিত পণ্যের গুণগত মান ঠিক রেখে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করে। এছাড়া পণ্যের ব্যবহার বিধি, স্থায়িত্ব, মূল্য ইত্যাদি আবরণের গায়ে লেখা থাকে। এখানে উন্নতমানের প্যাকেট ও প্যাকেটের গায়ে বিভিন্ন তথ্য উল্লেখ করা বিপণনের মোড়কিকরণ কাজের অন্তর্ভুক্ত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটি বিপণনের কোন কাজের মাধ্যমে পণ্যকে আকর্ষণীয়ভাব…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর