উদ্দীপকের প্রতিষ্ঠানটি যে সিদ্ধান্ত নিয়েছে তা সফলতা অর্জনে কতটুকু সহায়ক হবে বলে তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি পণ্যের বিজ্ঞাপন প্রদানের সিদ্ধান্ত নিয়েছে; যা তাদের সফলতা অর্জনে সহায়ক হবে বলে আমি মনে করি। নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক অর্থপ্রদত্ত মাধ্যমে পণ্যের নৈর্ব্যক্তিক উপস্থাপনাকে বিজ্ঞাপন বলে। এটি একটি অর্থপ্রদত্ত কার্যক্রম যা সাধারণত বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত হয়। এর মূল উদ্দেশ্য হচ্ছে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে অবস্থানকারী ক্রেতাদেরকে পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা প্রদান ও আগ্রহ সৃষ্টি করা। উদ্দীপকে 'চাঁদনী' একটি প্রসাধনী সামগ্রী উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠান। এটি সারাদেশে তাদের উৎপাদিত পণ্যের গুণগত মান ঠিক রেখে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করে। তারা আকর্ষণীয়ভাবে মোড়কিকরণের ব্যবস্থা করা সত্ত্বেও সফলতা অর্জন করতে পারছে না। তাই প্রতিষ্ঠানটি সিদ্ধান্ত নিয়েছে যে একটি অর্থপ্রদত্ত মাধ্যম ব্যবহার করবে যা নৈর্ব্যক্তিক উপায়ে পণ্য সম্পর্কে ক্রেতাদের অবহিত করবে। উক্ত অবহিতকরণ কাজটি বিপণনের বিজ্ঞাপন কাজের সাথে সামঞ্জ্যপূর্ণ। কেননা এখানে পণ্যের তথ্য উপস্থাপনের জন্য তারা নৈর্ব্যক্তিক উপস্থাপনা ব্যবহার করছে। বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য হচ্ছে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে অবস্থানকারী ক্রেতাদেরকে পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা প্রদান ও আগ্রহ সৃষ্টি করা। এর মাধ্যমে জনগণ পণ্য বা সেবা সম্পর্কে জানতে পারে এবং তাদের মধ্যে পণ্য বা সেবা গ্রহণে আগ্রহ সৃষ্টি হয়। তাই উদ্দীপকের প্রতিষ্ঠানটিও এই পদ্ধতির মাধ্যমে তাদের পণ্য সম্পর্কে ক্রেতাদের অবহিত করে। ফলে ক্রেতারা উক্ত পণ্য সম্পর্কে জানতে পারবে এবং প্রতিষ্ঠানটি বিক্রয় বৃদ্ধির মাধ্যমে ব্যবসায়িক সফলতা অর্জনে সক্ষম হবে। তাই বলা যায়, চাঁদনী প্রতিষ্ঠানের বিজ্ঞাপন কার্যাবলি প্রয়োগ করার সিদ্ধান্তটি যথার্থ হয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটি যে সিদ্ধান্ত নিয়েছে তা সফলতা অর্জনে কতটুকু স…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর