উদ্দীপকের আলোকে জনাব বাছির মিয়ার উৎপাদিত পোশাক পরিচিতি লাভের কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জনাব বাছির মিয়ার উৎপাদিত পোশাক পরিচিতি লাভের কারণ হলো বিপণন প্রসারের বিজ্ঞাপন হাতিয়ারের ব্যবহার। নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক অর্থপ্রদত্ত মাধ্যমে পণ্যের নৈর্ব্যক্তিক উপস্থাপনাকে বিজ্ঞাপন বলে। এটি একটি অর্থপ্রদত্ত কার্যক্রম যা সাধারণত বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত হয়। এর মূল উদ্দেশ্য হচ্ছে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে অবস্থানকারী ক্রেতাদেরকে পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা প্রদান ও আগ্রহ সৃষ্টি করা। উদ্দীপকে জনাব বাছির মিয়া জাপান থেকে সুতা আমদানি করে তার কারখানায় পোশাক উৎপাদন করেন। উক্ত পোশাকসংক্রান্ত তথ্য সারাদেশে ক্রেতাদেরকে অবহিত করার উদ্দেশ্যে তিনি বিভিন্ন পত্রপত্রিকায় অর্থের বিনিময়ে প্রচারের ব্যবস্থা করেন। এতে করে তার পোশাকের পরিচিতি সারাদেশে ছড়িয়ে পড়ে এবং বিক্রয় ব্যাপক হারে বৃদ্ধি পায়। উক্ত তথ্য প্রচার কাজটি বিপণনের বিজ্ঞাপন কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। কেননা এখানে পণ্যের তথ্য উপস্থাপনের জন্য একটি নির্দিষ্ট উদ্যোক্তা অর্থ প্রদানের জন্য চুক্তি সম্পাদন করেন। বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য হচ্ছে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে অবস্থানকারী ক্রেতাদেরকে পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা প্রদান ও আগ্রহ সৃষ্টি করা। এর মাধ্যমে জনগণ পণ্য বা সেবা সম্পর্কে জানতে পারে এবং তাদের মধ্যে পণ্য বা সেবা গ্রহণে আগ্রহ সৃষ্টি হয়। তাই উদ্দীপকের প্রতিষ্ঠানটিও এই পদ্ধতির মাধ্যমে তাদের পণ্য সম্পর্কে ক্রেতাদের অবহিত করে। ফলে ক্রেতারা উক্ত পণ্য সম্পর্কে জানতে পারবে এবং প্রতিষ্ঠানটি বিক্রয় বৃদ্ধির মাধ্যমে ব্যবসায়িক সফলতা অর্জনে সক্ষম হবে। তাই বলা যায়, জনাব বাছির মিয়ার উৎপাদিত পোশাক পরিচিতি লাভের কারণ হলো বিপণন প্রসারের বিজ্ঞাপন হাতিয়ারের ব্যবহার।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে জনাব বাছির মিয়ার উৎপাদিত পোশাক পরিচিতি লাভের কারণ ব…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর