উদ্দীপকের আমদানিকৃত সুতা কোন ধরনের পণ্যের অন্তর্ভুক্ত? তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আমদানিকৃত সুতা শিল্পপণ্যের অন্তর্ভুক্ত। যেসব পণ্য উৎপাদন বা পুনঃপ্রক্রিয়ার উদ্দেশ্যে ক্রয় করা হয় তাকে শিল্পপণ্য বলে। শিল্পপণ্য ভোগের উদ্দেশ্যে ক্রয় করা হয় না; বরং তা উৎপাদন বা পুনঃপ্রক্রিয়ার উদ্দেশ্যে ক্রয় করা হয়। উদ্দীপকে জনাব বাছির মিয়া জাপান থেকে সুতা আমদানি করে তার কারখানায় পোশাক উৎপাদন করেন। উল্লিখিত সুতা পোশাক উৎপাদনের জন্য কাঁচামাল বা আধা প্রস্তুত পণ্য হিসেবে ব্যবহৃত হয়। জনাব বাছির মিয়া এসব পণ্য ক্রয় করে তা থেকে পুনরায় নতুন পণ্য উৎপাদন করেন। তাই বলা যায়, তার আমদানিকৃত সুতা শিল্পপণ্যের অন্তর্গত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আমদানিকৃত সুতা কোন ধরনের পণ্যের অন্তর্ভুক্ত? তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর