উদ্দীপকে জনাব সুজন ভোগ্যপণ্যের অন্তর্গত বিশিষ্ট পণ্য বিক্রয় করেন।
যেসব পণ্য একটি বিশেষ মান বহন করে এবং সমাজের বিশেষ শ্রেণির ক্রেতারা তা ক্রয় করে তাকে বিশিষ্ট পণ্য বলে। এসব পণ্য দেখতে চমৎকার, উন্নত প্রযুক্তি দ্বারা তৈরি ও পৃথক বৈশিষ্ট্যসম্পন্ন এবং সমাজের বিশেষ শ্রেণির ক্রেতাদের প্রবল আকর্ষিত করে।
উদ্দীপকে জনাব সুজন ঢাকার যাত্রাবাড়ীতে 'অথৈ ফ্যাশন' নামক তৈরি পোশাকের একটি শোরুম পরিচালনা করেন। সেখানে অভিজাত শ্রেণির ক্রেতাদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনের পোশাক বিক্রয় করা হয়। তিনি আধুনিক ও নতুন ডিজাইনের পোশাক পাকিস্তান, সিঙ্গাপুর ও চীন থেকে আমদানি করে শো-রুমে বিক্রয় করেন। এখানে দেখা যাচ্ছে, তাদের বিক্রয়কৃত পোশাক একটি উচ্চমান বহন করে, এবং উন্নত প্রযুক্তি দ্বারা তৈরি। যার জন্য সমাজের বিশেষ শ্রেণির ক্রেতা এ ধরনের পণ্য ক্রয় করে থাকেন। সুতরাং বলা যায়, তার বিক্রীত পণ্যটি হচ্ছে ভোগ্যপণ্যের অন্তর্গত বিশিষ্ট পণ্য।