উদ্দীপকে সায়হাম কোম্পানি কোন ধরনের বিজ্ঞাপনের মাধ্যম ব্যবহার করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সায়হাম কোম্পানি বিজ্ঞাপনের বহিঃবিজ্ঞাপন মাধ্যম ব্যবহার করেছে। দেশের প্রধান প্রধান সড়কের পার্শ্বে, ব্যস্ত নৌপথে বা জনবহুল এলাকায় দৃশ্যমান স্থানে, এলাকার বড় বড় অট্টালিকার ছাদে কিংবা দেয়ালে সাইনবোর্ড বা প্রচারপত্রের মাধ্যমে যে বিজ্ঞাপন প্রচারিত হয় তাকে বহিঃবিজ্ঞাপন বলে। বহিঃবিজ্ঞাপন হলো বিজ্ঞাপনের অত্যন্ত পুরাতন ও কার্যকর একটি মাধ্যম। এটি সাধারণত জনসাধারণের দৃষ্টিতে পড়ে এমন জায়গায় বড় দেয়াল বা দালানের ছাদে ছাপানো আকারে লাগানো হয়। উদ্দীপকে আরিফ এইচএসসি পরীক্ষার পর সিলেট বেড়াতে গেল। সিলেট শহরে সায়হাম কোম্পানির সাইবোর্ড, বিলবোর্ড, নিয়ন সাইন দেখতে পায়। কোম্পানি তাদের পণ্যের বিস্তারিত তথ্য অত্যন্ত আকর্ষণীয়ভাবে উপস্থাপন করেছে। উক্ত কাজটি বহিঃবিজ্ঞাপনের সাথে সাদৃশ্যতা রয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সায়হাম কোম্পানি কোন ধরনের বিজ্ঞাপনের মাধ্যম ব্যবহার করেছে?…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর