"পণ্য উৎপাদনের ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়াই জনাব আব্দুল হালিমের সফলতার অন্যতম কারণ "- ব্যাখ্যা কর।
উত্তর: "পণ্য উৎপাদনের ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়াই জনাব আব্দুল হালিমের সফলতার অন্যতম কারণ"- উক্তিটি যথার্থ। ক্রেতা পণ্য থেকে প্রাপ্ত সুবিধা এবং তা অর্জনের জন্য যে ব্যয় করে তার পার্থক্যকে ক্রেতাভ্যালু বলে এবং উক্ত প্রত্যাশার সাথে প্রাপ্ত সুবিধার তুলনা করে ভোক্তার মধ্যে যে অনুভূতির সৃষ্টি হয় তাকে ক্রেতা সন্তুষ্টি বলে। বিপণনের মাধ্যমে ক্রেতাভ্যালু সৃষ্টি ও সরবরাহ করা হয়। ক্রেতারা মূলত পণ্য থেকে সুবিধা প্রাপ্তির লক্ষ্যে পন্যটি ক্রয় ও ভোগ করেন। সে কারণে বিপণের অন্যতম প্রধান কাজ হচ্ছে সফল ও সার্থকভাবে ক্রেতাভ্যালু সৃষ্টি ও সরবরাহের কাজ সম্পাদন করা। এর মাধ্যমে উচ্চ ভ্যালু প্রাপ্ত হলে ক্রেতাদের মধ্যে সন্তুষ্টির সৃষ্টি হয়। এতে ক্রেতা পণ্য ক্রয়ে আগ্রহী হয় এবং ব্যবসায় সফলতা আছে। উদ্দীপকের জনাব আব্দুল হালিম বিসমিল্লাহ সুইটস এর সত্তাধিকারী। তার উৎপাদিত পণ্য গুনে মানে ভালো ও মূল্য সাশ্রয়ী হওয়ায় তার দোকানের ক্রেতাদের ভিড় লেগে থাকে । বর্তমানে প্রতিষ্ঠানটির সফলতা আকাশচুম্বি।প্রতিষ্ঠান বিক্রেতাদের কাছে দুধের মধ্যে ভ্যালু বৃদ্ধি করে তা বাজারে উপস্থাপন করে। আবার উক্ত পণ্যের মান ও মূল্যের কারণে তার দোকানে ক্রেতাদের ভিড় লেগেই থাকে, যা ক্রেতা সন্তুষ্টিকে প্রকাশ করে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
"পণ্য উৎপাদনের ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়াই জনাব আ…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর