উদ্দীপকে জনাব মাসুদের সম্পাদিত পরবর্তী কাজটির ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে জনাব মাসুদের সম্পাদিত পরবর্তী কাজটি হচ্ছে গুদামজাতকরণ, যা বিপণনের কাজে ব্যাপক ভূমিকা রাখে। উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময় পর্যন্ত সঠিক অবস্থায় পণ্য সংরক্ষণের প্রক্রিয়াকে গুদামজাতকরণ বলে। গুদামজাতকরন পণ্যের সময় গত উপযোগ সৃষ্টির মাধ্যমে এক সময় পণ্য অন্য সময় ভোগের ব্যবস্থা করে। একই ধরনের পণ্য সকল সময়ে উৎপাদন করা সম্ভব নয়। কিন্তু পণ্যের চাহিদা সকল সময়ে বিদ্যমান থাকতে পারে। আবার সকল সময় পণ্যের প্রকৃত মূল্য পাওয়া কষ্টসাধ্য হয়ে যায়। এই অবস্থায় পণ্যকে সংরক্ষণ করে পরবর্তী সময় পর্যন্ত ব্যবহার উপযোগী করে তোলার প্রয়োজন পড়ে। যা গুদামজাত করে সময়গত উপযোগ সৃষ্টির মাধ্যমে সম্ভব। এর ফলে উৎপাদকরা পন্যের ন্যায্য মূল্য পেয়ে থাকে আবার ভোক্তারা উক্ত পণ্যের নিশ্চিত সরবরাহ পেয়ে থাকে। উদ্দীপকে জনাব মাসুদ বন্টন প্রণালীতে অবস্থান করেন। তিনি প্রথমে বিপণনের বিক্রয় কাজ সম্পাদন করেন, আবার ব্যবসায়িক প্রয়োজনে তিনি উৎপাদিত পণ্য সংরক্ষণ করেন এবং মৌসুম শেষে তা ক্রেতাদের মাঝে সরবরাহ করেন। এর ফলে একদিকে যেমন উৎপাদকরা ন্যায্য মূল্য পায় অন্যদিকে তেমনি সারা বছর ধরে ভোক্তারাও উক্ত পণ্যটির নিশ্চিত সরবরাহ পেয়ে থাকে। তিনি পণ্যটি পরবর্তীতে বিক্রয় এর উদ্দেশ্যে সংরক্ষণ করেন, যা গুদামজাত করনকে নির্দেশ করে। তাই বলা যায়, জনাব মাসুদের বিপণন কাজে গুদামজাতকরনের ভূমিকা ব্যাপক।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব মাসুদের সম্পাদিত পরবর্তী কাজটির ভূমিকা মূল্যায়ন কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর