প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বুক সিন্ডিকেট যে মূল্য নির্ধারণ কৌশলটি গ্রহণ করেছে তা কি সঠিক? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বুক সিন্ডিকেট পরবর্তী প্রতিযোগী অনুসরণভিত্তিক পদ্ধতিতে মূল্য নির্ধারণ করে যা প্রতিযোগিতায় টিকে থাকার জন্য একটি যৌক্তিক সিদ্ধান্ত। প্রতিযোগিতার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে মূল্য নির্ধারণ করাকে প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ বলে। বহুল প্রতিযোগিতা পূর্ণ বাজারে উত্তম মূল্য নির্ধারণ পদ্ধতি খুবই কার্যকর। উদ্দীপকের "বুক সিন্ডিকেট" তাদের প্রকাশিত বইয়ের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে ব্যায় ভিত্তিক মূল্য নির্ধারণ করেছিল। বর্তমানে তীব্র প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য এটি প্রতিযোগিতার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে মূল্য নির্ধারণ করেছে। তারা মূল্য নির্ধারণের ক্ষেত্রে প্রতিযোগীকে অনুসরণ করে মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। যা প্রতিযোগিতায় টিকে থাকার জন্য একটি যৌক্তিক সিদ্ধান্ত। প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণের ক্ষেত্রে মূল্য কে গ্রহণযোগ্য, আকর্ষণীয় ও কার্যকর করার চেষ্টা করা হয়। সাধারণত বাজার টিকে থাকা কিংবা অধিক বিক্রি করে অধিক পরিমাণে মুনাফা পাওয়ার উদ্দেশ্যে প্রতিষ্ঠান প্রতিযোগিতার সাথে সামঞ্জস্য রেখে মূল্য নির্ধারণ করে থাকে।যার জন্য তারা প্রতিযোগিতার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে পণ্যের মূল্য নির্ধারণ করুন। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও প্রতিযোগিতার মোকাবেলার জন্য প্রতিযোগী অনুসরণভিত্তিক মূল্য নির্ধারণ করেন। উক্ত পদ্ধতিটি তাদের বিক্রয় বৃদ্ধিতে সহায়তা করবে বলে প্রতিষ্ঠানটির সিদ্ধান্তটি যৌক্তিক।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বুক সিন্ডিকেট যে মূল্য নির্ধারণ কৌশলট…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর