দ্রুত কয়লা বিক্রয় করার জন্য জনাব লিটনের যে প্রসার হাতিয়ারটি ব্যবহার করা উচিত তার যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: দ্রুত কয়লা বিক্রয় করার জন্য জনাব লিটন এর বিক্রয় প্রসার হাতিয়ারটি ব্যবহার করা উচিত। স্বল্প সময় বৃদ্ধির জন্য অনিয়মিতভাবে যেসব প্রনোদনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে বিক্রয় প্রসার বলে। বিক্রয় প্রসার বিপণন প্রসারে এমন একটি হাতিয়ার যা তৎক্ষণাৎ বিক্রয় বৃদ্ধিতে সহায়তা করে। বিক্রয় বৃদ্ধির জন্য অনিয়মিত ও স্বল্পকালীন উদ্দীপনামূলক কার্যক্রম হচ্ছে বিক্রয় প্রসার।নতুন পণ্য প্রবর্তন, ক্রেতা সৃষ্টি, দ্রুত পণ্য বিক্রয় এর জন্য বিক্রয় প্রসার কার্যক্রম গ্রহণ করা হয়। জনাব লিটন খুচরা কয়লা বিক্রয় করেন। তার গুদামে অনেক কয়লা মজুদ আছে। এখন তিনি এ ব্যবসায় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। তাই তিনি দ্রুত কয়লা বিক্রয় করে দিতে চান। এখানে তিনি তার মজুদকৃত কয়লা দ্রুত বিক্রয়ের জন্য বিক্রয় প্রসার ব্যবহার করতে পারেন, যা স্বল্প মেয়াদে বিক্রয় বৃদ্ধির জন্য ক্রেতাদেরকে প্রণোদিত করে এবং ভোক্তারা উক্ত প্রলোভনের মাধ্যমে পণ্য প্রয়োগ আগ্রহী হয়। তাই বলা যায়, বিক্রয় প্রসারের মাধ্যমে তিনি তার কয়লাগুলো দ্রুত বিক্রয় করতে পারবেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
দ্রুত কয়লা বিক্রয় করার জন্য জনাব লিটনের যে প্রসার হাতিয়ারটি ব্যব…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর