কোম্পানির প্রতিনিধিরা বিক্রয় প্রসারের কোন কৌশল ব্যবহার করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: কোম্পানির প্রতিনিধিরা ভোক্তামুখী বিক্রয় প্রসার কৌশলটি ব্যবহার করেছে। ভোক্তাদেরকে পণ্য বা সেবা ক্রয়ে আকৃষ্ট করার জন্য বিক্রয় প্রসারের যে হাতিয়ারগুলো ব্যবহার করা হয় তাকে ভোক্তামুখী বিক্রয় প্রসার বলে। সাধারণত নতুন কোনো পণ্য উপস্থাপন অথবা ক্রমহ্রাসমান চাহিদাসম্পন্ন পণ্যের চাহিদা বৃদ্ধি অথবা প্রতিযোগী প্রতিষ্ঠানের প্রতিযোগিতা মোকাবিলা করার জন্য এরূপ প্রসারমূলক পন্থা ব্যবহার করা হয়। উদ্দীপকে ইনান স্বনামধন্য বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। একদিন দুপুরে একটি কোম্পানির প্রতিনিধিরা ইনানদের স্কুলে আসে। তারা ছাত্রদের কাপ নুডুলস খেতে দেয় এবং বিনামূল্যে একটি ১৫ গ্রামের টুথপেস্ট প্রদান করে। এছাড়াও কোম্পানির প্রতিনিধিরা ছাত্রদের স্বাস্থ্যগত পণ্য সম্পর্কিত বিষয়ের বিভিন্ন সুফল নিয়ে আলোচনা করে। প্রতিনিধিদের এমন কার্যক্রমগুলো ভোক্তামুখী বিক্রয় প্রসারের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, কোম্পানির প্রতিনিধিরা ভোক্তামুখী বিক্রয় প্রসার কৌশলটি ব্যবহার করেছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
কোম্পানির প্রতিনিধিরা বিক্রয় প্রসারের কোন কৌশল ব্যবহার করেছে? ব্যাখ…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর