উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি প্রথমত বিজ্ঞাপনের কোন মাধ্যমটি ব্যবহার করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি প্রথমত বিজ্ঞাপনের ট্রানজিট বিজ্ঞাপন মাধ্যমটি ব্যবহার করেছেন। ট্রন, বাস, লঞ্চসহ অন্যান্য যানবাহনের মাধ্যমে যে সকল বিজ্ঞাপন প্রচার করা হয় তাকে ট্রানজিট বিজ্ঞাপন বলে। বড় বড় শহরে চলাচলকারী যাত্রীবহনকারী বাস এবং পণ্য পরিবহনরত ট্রাক, লরি ইত্যাদির গায়ে লিখে ট্রানজিট বিজ্ঞাপন প্রদান করা হয়। আবার নদীপথে চলাচলরত লঞ্চ, স্টিমার ও কার্গোতেও এরূপ বিজ্ঞাপন চোখে পড়ে। উদ্দীপকে রাজন ঢাকা থেকে রাজশাহী ভ্রমণে এসেছে। শহর ঘুরে দেখার সময় সে অটোরিকশা ও রিকশার পেছনে রঙিন পোস্টার দেখতে পায়। পোস্টারে লেখা ছিল 'ঢাকার ইবনে সিনা এখন রাজশাহীতে'। বিষয়টি রাজনের মনকে নাড়া দেয়। রাজনের দেখা বিজ্ঞাপনটি ট্রানজিট বিজ্ঞাপনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি প্রথমত বিজ্ঞাপনের ট্রানজিট বিজ্ঞাপন মাধ্যমটি ব্যবহার করেছেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি প্রথমত বিজ্ঞাপনের কোন মাধ্যমটি ব্যবহ…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর