উদ্দীপকে উল্লিখিত কোম্পানির ব্যবস্থাপকের মূল্য নির্ধারণ পদ্ধতিটির যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কোম্পানির ব্যবস্থাপকের ভ্যালুভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতিটি ব্যবহারের যৌক্তিকতা রয়েছে। বিক্রেতার খরচকে বিবেচনা না করে পণ্যের ভ্যালু সম্পর্কে ক্রেতার উপলব্ধি বিবেচনা করে মূল্য নির্ধারণ করা হলে তাকে ভ্যালুভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি বলে। ভ্যালুভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতিতে ক্রেতার মনে পণ্য সম্পর্কে উত্তম ধারণা সৃষ্টির জন্য বিপণনের মূল্য বহির্ভূত অন্যান্য উপাদান যেমন: পণ্যের মান, আকার-আকৃতি, ডিজাইন ও অন্যান্য বাহ্যিক বৈশিষ্ট্যের ওপর গুরুত্বারোপ করা হয়। উদ্দীপকে আমান মেডিক্যাল কলেজে ভর্তি হয়। ভর্তির পর তার বাবা তাকে একটি নিউ ব্র্যান্ড ল্যাপটপ কিনে দেন। ল্যাপটপটি শুধু কোম্পানির শোরুমে পাওয়া যায়। আধুনিক প্রযুক্তি, ওজনে হাল্কা ও সহজে বহনযোগ্য ল্যাপটপটির মূল্য ৩,৫০,০০০ টাকা। মূল্য প্রশ্নে ব্যবস্থাপক বলেন, ক্রেতা যেভাবে পণ্যটিকে উপলব্ধি করে তার উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করা হয়। কোম্পানির শ্লোগান, 'ভালো জিনিসের দাম একটু বেশি'। ভ্যালুভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতিতে একই গুণগত মানসম্পন্ন পণ্য বিভিন্ন দামে বিক্রি করা হয়। পণ্যটি ক্রেতার দৃষ্টিতে উচ্চ মানসম্মত বিবেচিত হয় বলে ক্রেতা উক্ত পণ্যের জন্য বেশি দাম দিতে প্রস্তুত থাকে। তাই এরূপ পদ্ধতিতে মূল্য নির্ধারণে ক্রেতার উপলব্ধিকে বিবেচনা করা হয়, বিক্রেতার খরচ কিংবা পণ্যের চাহিদা নয়। তাই আমি মনে করি, উদ্দীপকে উল্লিখিত কোম্পানির ব্যবস্থাপকের ভ্যালুভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতিটি ব্যবহারের যৌক্তিকতা রয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কোম্পানির ব্যবস্থাপকের মূল্য নির্ধারণ পদ্ধতিটির য…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর