তুমি কি মনে কর, পরবর্তী পদক্ষেপ বিক্রয় বৃদ্ধিতে সহায়ক? বিপণন প্রসারের উপাদান উল্লেখপূর্বক উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি পরবর্তীতে বিপণন প্রসারের বিজ্ঞাপন উপাদানটি ব্যবহার করেছে; যা বিক্রয় বৃদ্ধিতে সহায়ক। পণ্য বা সেবা বিক্রয়ের জন্য বর্তমান ও সম্ভাব্য ক্রেতাদের উদ্দেশ্যে প্রচারিত শব্দমালা বা প্রতীককেই বিজ্ঞাপন বলে। বিজ্ঞাপন একটি একমুখী যোগাযোগ ব্যবস্থা এবং একধরনের নৈর্ব্যক্তিক (ব্যক্তি বা উৎপাদনকারী নিজে উপস্থিত না থাকা) উপস্থাপনা। এটি একটি অর্থপ্রদত্ত কার্যক্রম যা সাধারণত বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত হয়। এর মাধ্যমে ক্রেতাদের মাঝে পণ্যটির চাহিদা সৃষ্টি হয়। উদ্দীপকে ইনান স্বনামধন্য বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। একদিন দুপুরে একটি কোম্পানির প্রতিনিধিরা ইনানদের স্কুলে আসে। তারা ছাত্রদের কাপ নুডুলস খেতে দেয় এবং বিনামূল্যে একটি ১৫ গ্রামের টুথপেস্ট প্রদান করে। এছাড়াও কোম্পানির প্রতিনিধিরা ছাত্রদের স্বাস্থ্যগত পণ্য সম্পর্কিত বিষয়ের বিভিন্ন সুফল নিয়ে আলোচনা করে। সন্ধ্যার পর ইনান টিভি দেখতে বসলে বিভিন্ন চ্যানেলে তাদের স্কুলের অনুষ্ঠানটি দেখতে পায়। সে তার পরিবারের সবাইকে অনুষ্ঠানটি দেখায় এবং বন্ধুদের নিকট গল্প করে। বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য হচ্ছে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে অবস্থানকারী ক্রেতাদেরকে পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা প্রদান ও আগ্রহ সৃষ্টি করা। এর মাধ্যমে জনগণ পণ্য বা সেবা সম্পর্কে জানতে পারে এবং তাদের মধ্যে পণ্য বা সেবা গ্রহণে আগ্রহ সৃষ্টি হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও তাই এই পদ্ধতি ব্যবহার করছে। এতে আশা করা যায় তাদের বিক্রয় বৃদ্ধি পাবে। তাই আমি মনে করি, উদ্দীপকের প্রতিষ্ঠানটির পরবর্তী বিপণন প্রসারের বিজ্ঞাপন উপাদানটি বিক্রয় বৃদ্ধিতে সহায়ক।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, পরবর্তী পদক্ষেপ বিক্রয় বৃদ্ধিতে সহায়ক? বিপণন প্রসার…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর