উদ্দীপকে প্রতিষ্ঠানটির ব্যবসায় সম্প্রসারণের যৌক্তিকত ভোক্তাবাজার বিভক্তিকরণের চলক উল্লেখপূর্বক মূল্যায়ন কর।
উত্তর: ভোক্তাবাজার বিভক্তিকরণের ভৌগোলিক বিভক্তিকরণ চলক ব্যবহার করে উদ্দীপকের প্রতিষ্ঠানটির ব্যবসায় সম্প্রসারণের যৌক্তিকতা রয়েছে।বিভিন্ন ধরনের ভৌগোলিক একক যেমন: বিশ্ব বা দেশীয় অঞ্চল, শহর বা নগরের আয়তন, ঘনত্ব, আবহাওয়া, জলবায়ু ইত্যাদির ভিত্তিতে বাজার ভাগ করাকে ভৌগোলিক বিভক্তিকরণ বলে। সাধারণত ভৌগোলিক কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চল বা শহরের ভোক্তাদের রুচি, পছন্দ, চাহিদা, ক্রয়ক্ষমতা একরকম না হওয়ার কারণে ভৌগোলিক বিভক্তিকরণের প্রয়োজন দেখা দেয়। এরূপ বিভক্তিকরণের মাধ্যমে ভোক্তার ক্রয়ক্ষমতা বৃদ্ধি পায়।উদ্দীপকে জনাব সুমন 'রংধনু ফার্নিচার' এর স্বত্বাধিকার। তিনি স্থানীয় সেগুন কাঠ দিয়ে বিভিন্ন ধরনের নান্দনিক ডিজাইনের আসবাবপত্র তৈরি করেন। গুণগতমান উন্নত ও মূল্য সাশ্রয়ী হওয়ায় ভোক্তাদের নিকট এর চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায় তিনি দেশের বিভাগীয় শহর, জেলা ও উপজেলায় শাখা খোলার সিদ্ধান্ত নিয়েছেন।ভৌগোলিক বিভক্তিকরণের কারণ হচ্ছে বিশ্বের প্রতিটি অঞ্চল বা শহরের ভোক্তাদের রুচি, চাহিদা, ক্রয়ক্ষমতা এক নয়। ফলে তাদের পণ্য ক্রয়ের ধরনও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাই বাজারকে এরূপ বিভক্তিকরণের মাধ্যমে ভাগ করলে প্রত্যেকেই তার নিজ নিজ রুচি, চাহিদা ও ক্রয়ক্ষমতা অনুযায়ী পণ্য ক্রয় করতে পারে। ফলে প্রতিষ্ঠানের বিক্রয় দিন দিন বৃদ্ধি পায়। তাই আমি মনে করি, ভোক্তাবাজার বিভক্তিকরণের ভৌগোলিক বিভক্তিকরণ চলক ব্যবহার করে উদ্দীপকের প্রতিষ্ঠানটির ব্যবসায় সম্প্রসারণের যৌক্তিকতা রয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রতিষ্ঠানটির ব্যবসায় সম্প্রসারণের যৌক্তিকত ভোক্তাবাজার বি…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর