উদ্দীপকে জনাব সুমন কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব সুমন রূপগত উপযোগ সৃষ্টি করেছেন।দ্রব্যের আকার-আকৃতি বা রূপ পরিবর্তন করে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে রূপগত উপযোগ বলে। উৎপাদনের মাধ্যমে প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপ বা আকার-আকৃতি ও অবস্থার পরিবর্তন করে নতুন কিছু তৈরি বা সৃষ্টি করা হয়। যেমন: কাঠ চেরাই করে আসবাবপত্র তৈরি, আম থেকে জুস তৈরি, খেজুরের রস থেকে গুড় তৈরি ইত্যাদি।উদ্দীপকের জনাব সুমন 'রংধনু ফার্নিচার'-এর স্বত্বাধিকার। তিনি স্থানীয় সেগুন কাঠ দিয়ে বিভিন্ন ধরনের নান্দনিক ডিজাইনের আসবাবপত্র তৈরি করেন। উক্ত আসবাবপত্র তৈরির কাজটি রূপগত উপযোগের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব সুমন রূপগত উপযোগ সৃষ্টি করেছেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব সুমন কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর