প্রাথমিক অবস্থায় জনাব বাপ্পী বিপণনের কোন কাজটি সম্পাদন করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: প্রাথমিক অবস্থায় জনাব বাপ্পী বিপণনের পর্যায়িতকরণ কাজটি সম্পাদন করেছেন।পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। এটি বিপণনের একটি গুরুত্বপূর্ণ কাজ। কেননা পর্যায়িতকরণের মাধ্যমেই মান নির্ধারণের প্রক্রিয়া বাস্তবে রূপ লাভকরে। প্রমিতকরণ ছাড়া পর্যায়িতকরণ সম্ভব নয়। এটি একধরনের শারীরিক কাজ।উদ্দীপকে জনাব বাপ্পী মুন্সীগঞ্জের আলু বিক্রেতা। তিনি আলুগুলো আকার অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে উৎকৃষ্ট মূল্যে বিক্রয় করেন। সম্প্রতি তিনি আলুগুলো তিনটি আলাদা চটের ব্যাগে ভরে আকর্ষণীয়-উপায়ে ক্রেতাদের কাছে উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। আলুকে বিভিন্ন সাইজে ভাগ করা বিপণনের পর্যায়িতকরণ কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, প্রাথমিক অবস্থায় জনাব বাপ্পী বিপণনের পর্যায়িতকরণ কাজটি সম্পাদন করেছেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
প্রাথমিক অবস্থায় জনাব বাপ্পী বিপণনের কোন কাজটি সম্পাদন করেছেন? ব্যা…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর