জনাব সোলায়মানের চিন্তা লাঘবে করণীয় কী বলে তুমি মনে কর? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: জনাব সোলায়মানের চিন্তা লাঘবে গুদামজাতকরণের ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। পণ্যদ্রব্য উৎপাদন করা হয় ভোগের জন্য। কিন্তু উৎপাদন করলেই যে ভোগ হয়ে যাবে এমন নয়। এমতাবস্থায় পণ্যদ্রব্য উৎপাদনের পর থেকে ভোগের সময় পর্যন্ত ধরে রাখার ব্যবস্থাকে গুদামজাতকরণ বলে। এটি ব্যবসায়ের কালগত বা সময়গত বাধা দূর করে।উদ্দীপকের জনাব সোলায়মান নাটোরের ফজলি আম নিজস্ব পরিবহনের মাধ্যমে ঢাকার কারওরান বাজারে এনে সরাসরি বিক্রয় করেন। কিন্তু কিছু পণ্য অবিক্রীত থেকে গেলে তা পচে নষ্ট হয়ে যায়। বিষয়টি নিয়ে তিনি বেশ চিন্তিত।গুদামজাতকরণ বিপণনের এমন একটি কার্যক্রম যার মাধ্যমে দীর্ঘদিন যাবৎ পণ্যদ্রব্য সংরক্ষণ করা যায়। এতে ব্যবসায়িগণ সময় ও সুযোগ বুঝে গুদামের সংরক্ষিত পণ্যদ্রব্য অধিক লাভে বিক্রয়ের সুযোগ পায়। যা একজন ব্যবসায়ীকে আর্থিকভাবে লাভবান করে তোলে। উদ্দীপকের জনাব সোলায়মানও যদি এমন ব্যবস্থা গ্রহণ করেন তবে তিনি সময় সুযোগ বুঝে অধিক লাভে আম বিক্রয় করে আর্থিকভাবে লাভবান হতে পারবেন। তাই আমি মনে করি, জনাব সোলায়মানের চিন্তা লাঘবে গুদামজাতকরণের ব্যবস্থা গ্রহণ করা উচিত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব সোলায়মানের চিন্তা লাঘবে করণীয় কী বলে তুমি মনে কর? তোমার উত্তরে…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর