উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রাথমিক অবস্থায় বিপণন ক্রমবিকাশের কোন যুগের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রতিষ্ঠানটি প্রাথমিক অবস্থায় বিপণন ক্রমবিকাশের বিক্রয় যুগের অন্তর্ভুক্ত।যে যুগে উৎপাদনকারীরা তাদের উৎপাদিত পণ্যের বিক্রয় বৃদ্ধির জন্য বিভিন্ন কৌশল গ্রহণ করে সে যুগকে বিক্রয় যুগ বলে। ১৯৩০-১৯৫০ সময়কালকে বিক্রয় যুগ বলা হয়। এ যুগে উৎপাদন দক্ষতা, উৎপাদকের সংখ্যা বৃদ্ধি পায় এবং ভোক্তাদের পছন্দসই পণ্য ক্রয়ের সুযোগ সৃষ্টি হয়। এ যুগে বিক্রয় প্রসারের বিভিন্ন কৌশল যেমন : বিজ্ঞাপন ও ব্যক্তিক বিক্রয়ের উন্নয়ন ঘটে।উদ্দীপকে 'অনুরাগ ফ্যাশন' ঢাকার এলিফ্যান্ট রোডে অবস্থিত একটি বিখ্যাত পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ক্রেতাদেরকে ক্রয়ের প্রতি উৎসাহিত করার জন্য প্রতিনিয়ত সংবাদপত্র ও টেলিভিশনে তাদের পোশাকের বিজ্ঞাপন দিয়ে আসছে। উক্ত বিজ্ঞাপন কার্যক্রমটি বিপণন ক্রমবিকাশের বিক্রয় যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রাথমিক অবস্থায় বিপণন ক্রমবিকাশের বিক্রয় যুগের অন্তর্ভুক্ত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রাথমিক অবস্থায় বিপণন ক্রমবিকাশের কোন যুগের…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর