"উদ্দীপকের প্রতিষ্ঠানটির বিক্রয় বহুগুণে বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে বিপণনের ক্রমবিকাশের যে যুগের অবদান রয়েছে তা উল্লেখপূর্বক এর যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটির বিক্রয় বহুগুণে বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে বিপণন ক্রমবিকাশের সামাজিক বিপণন যুগের অবদান রয়েছে।প্রতিযোগীর চেয়ে উন্নততর উপায়ে পণ্য উৎপাদনের পাশাপাশি সমাজের জন্য কল্যাণকর ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদন ও বিপণনে গুরুত্ব দেওয়ার সময়কালকেই সামাজিক বিপণন যুগ বলে। এ সময়েই বিপণনকারী প্রতিষ্ঠানগুলো মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের মানুষের কল্যাণের প্রতি নজর দিতে থাকে। এ লক্ষ্যে বিপণনকারীরা জনহিতকর ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদন, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা, পরিবেশ রক্ষা, আইন ও সামাজিক প্রেক্ষাপটকে গুরুত্ব দেয়।উদ্দীপকে 'অনুরাগ ফ্যাশন' ঢাকার এলিফ্যান্ট রোডে অবস্থিত একটি বিখ্যাত পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ক্রেতাদেরকে ক্রয়ের প্রতি উৎসাহিত করার জন্য প্রতিনিয়ত সংবাদপত্র ও টেলিভিশনে তাদের পোশাকের বিজ্ঞাপন দিয়ে আসছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি পরিবেশের কথা চিন্তা করে পলিথিন ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করে এবং পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা চালু করে। এর ফলে তাদের বিক্রয় বৃদ্ধি পায়।উদ্দীপকে অনুরাগ ফ্যাশন তাদের প্রতিষ্ঠানের পণ্য বিক্রয়ের ক্ষেত্রে পরিবেশের কথা চিন্তা করে পণ্য বিক্রয় করেন, যা বিপণনের সামাজিক বিপণন যুগকে ইঙ্গিত করে। এরূপ যুগের ধারণা অনুযায়ী বিপণনকারী প্রতিষ্ঠানগুলো মুনাফা অর্জনের পাশাপাশি সমাজে বসবাসরত মানুষের কল্যাণের প্রতি নজর দেয়। এর ফলে বিপণনকারীর প্রতি সমাজের মানুষ ভালো ধারণা রাখে এবং তাদের পণ্য ক্রয়ের প্রতি আগ্রহী হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাই সমাজের মানুষের কথা চিন্তা করেই পলিথিন ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করে। এতে তাদের বিক্রয় বৃদ্ধি পায়।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
"উদ্দীপকের প্রতিষ্ঠানটির বিক্রয় বহুগুণে বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে বিপণ…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর